কক্সবার্তা ডেস্ক : বিকেলের আনুষ্ঠানিক বিফ্রিংয়ের পর সন্ধ্যার মধ্যেই মিডিয়াকর্মীদের সরিয়ে দেওয়া হয় শিববাড়ির তিন বর্গ কিলোমিটার এলাকার বাইরে। ১৪৪ ধারা জারি করা এ এলাকার বাসিন্দাদেরও আর বাড়ির বাইরে যেতে দেয়নি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জীবিকার টানে সকালে ঘরের বাহির হওয়ারাও ফিরতে পারেননি বাড়িতে। আবার অনেকেই নাকি এ ঘটনার শুরুতেই পরিবার পরিজন নিয়ে সরে গেছেন আত্মীয়র বাড়িতে।
এমন পরিস্থিতির মধ্যেই প্যারাকমান্ডো ও সোয়াট সদস্যদের ঘিরে রাখা ‘আতিয়া মহল’ এর বাড়ি থেকে রাত সোয়া ১১টায় ভেসে আসে বিকট বিস্ফোরণের শব্দ। এর ৩০ মিনিট পরেই শোনা যায় ১৫ থেকে ২০ রাউন্ড গুলির শব্দ। তারপর যেনো কোথাও কিছু হয়নি। নিরব স্তব্ধতায় রাতের নিকষ অন্ধকারে ঢেকে আছে পুরো অঞ্চল। রাত সোয়া ১২টা পর্যন্ত আর কোনো বিস্ফোরণ বা গুলির শব্দ শোনা যায়নি।
এর আগে রাত নয়টার দিকে যখন নানা গলি ঘুপচি পেরিয়ে ঘটনাস্থলের কাছে শিববাড়ি পয়েন্টে গিয়ে দাঁড়ালাম, তখন সেখানে পুলিশের সতর্ক পাহারা চৌকি। রাতের অন্ধকারে নজরদারির জন্য পুলিশ সদদস্যরা টর্চ লাইটের আলো ফেলছিলেন পাশের বাড়ির দেয়াল থেকে শুরু করে চারপাশে। কাছেই বড় রাস্তার ওপর সেনা, পুলিশের গাড়ি বহর ও এপিসি। দূরেই অন্ধকারের বুক চিরে দাড়িয়ে আছে জঙ্গি আস্তানা হিসেবে পরিচিতি পাওয়া ‘আতিয়া মহল’। যদিও এ ভবনের চারপাশে জেনারেটর চালিয়ে রেখে আলোকিত করা হয়েছে।
এ চেকপোস্টসহ ঘটনাস্থলের চারপাশের সবগুলো নজরদারি চৌকিতে নজরদারি করছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। এখানে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা জানালেন, এ এলাকাটিও ঘটনাস্থলের গুলির রেঞ্জের মধ্যে। তাই, আগের সন্ধ্যার বিস্ফোরণের অভিজ্ঞতার আলোকে আজ সন্ধ্যার পর মিডিয়াসহ সকলকে কর্ডন এরিয়ার বাইরে বের করে দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সানি জানান, উদ্ভুত পরিস্থিতিতে স্থানীয়রা চরম অনিশ্চয়তা ও উৎকন্ঠার মধ্যে আছেন। ব্যবসায়ীরা দোকানপাট খুলতে পারছেন না, প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে যেতে পারছেন না, আবার যারা বাইরে ছিলেন তারাও ঘরে ফিরতে পারছেননা।
অন্য এক বাসিন্দা জানালেন, প্রয়োজন মেটানোর অনিশ্চয়তা দেখা দেওয়ায় ও ঘটনার পরম্পরায় হতবিহব্বল হয়ে অনেকেই এলাকা ছেড়ে আত্মীয়-স্বজনের বাড়িতে চলে গেছে।
শুক্রবার (২৪ মার্চ) ভোরর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকায় আতিয়া মহলে জঙ্গি আস্তানার খবর পেয়ে অভিযান চালায় অাইন-শৃঙ্খলাবাহিনী। এরপর থেকেই প্রথমে বাড়ি এবং পরে পুরো এলাকা ঘিরে রাখা হয়। জঙ্গিদের আটক এবং জিম্মীদের মুক্ত করতে শনিবার সকাল থেকে শুরু হয় অপারেশন টোয়ালাইটস। শনিবার সন্ধ্যায় দু’দফা বোমা বিস্ফোরণে ২ পুলিশসহ ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাংবাদিক, পুলিশ ও র্যাব সদস্যসহ ৩৩ জন।nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: শিববাড়িতে রাতেও বিস্ফোরণ ও গুলির শব্দ! উৎকন্ঠায় এলাকাবাসী
Rating: 5
Reviewed By: Unknown