• Latest News

    কুতুবদিয়া-মাতারবাড়ী চ্যানেলের অদূরে ১৬ জলদস্যু আটক, ৭ মাঝিমাল্লা উদ্ধার


    কক্সবার্তা ডেস্ক :
    কক্সবাজারের কুতুবদিয়া-মাতারবাড়ী চ্যানেলের অদূরে বঙ্গোপসাগরের অভিযান চালিয়ে দস্যূতার শিকার ট্রলারসহ তের জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড ; এসময় উদ্ধার করা হয়েছে অপহৃত সাত মাঝিমাল্লাসহ গুলি ও ধারালো অস্ত্র।
    রোববার রাত ৯টার দিকে কুতুবদিয়া-মাতারবাড়ী চ্যানেলের অদূরে ২৬ কিলোমিটার গভীর সাগরে এ অভিযান চালানো হয় বলে জানান কোস্টগার্ড পূর্ব-জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. ওমর ফারুক। উদ্ধার করা হয়েছে, ২ রাউন্ড গুলি, ১০ টি চাপাতি, ১০ টি মোবাইল ফোন, নগদ ৬ হাজার টাকা। তবে আটক জলদস্যূ ও উদ্ধার মাঝি-মাল্লাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
    লে. কমান্ডার ওমর ফারুক বলেন, মাছ ধরার ট্রলার লুট ও মাঝি-মাল্লাদের জিন্মি করে খবরে কোস্টগার্ডের একটি দল রোববার বিকালে কুতুবদিয়া-মাতারবাড়ী চ্যানেল থেকে গভীর সাগরে অভিযান চালায়। এসময় লুটের শিকার ট্রলারটি চালিয়ে নিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে ১৩ জলদস্যূকে আটক এবং জিন্মি ৭ মাঝি-মাল্লাকে উদ্ধার করা হয়েছে।
    তিনি বলেন, “ এসময় ট্রলারটি তল্লাশী চালিয়ে উদ্ধার করা হয়েছে ২ রাউন্ড গুলি, ১০ টি চাপাতি, ১০ টি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার টাকা। ”
    আটক জলদস্যূরা ও উদ্ধার মাঝি-মাল্লারা এখনো সাগরে কোস্টগার্ডের জাহাজের তত্ত্বাবধানে রয়েছে বলে জানান ওমর ফারুক।
    তিনি জানান, অভিযানের ব্যাপারে সোমবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।
    sbc//ফাইল ছবি//

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কুতুবদিয়া-মাতারবাড়ী চ্যানেলের অদূরে ১৬ জলদস্যু আটক, ৭ মাঝিমাল্লা উদ্ধার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান