• Latest News

    মুখ ভেঙিয়ে অজি অধিনায়ককে তিরস্কার ইশান্ত শর্মার

    স্পোর্টস বার্তা::
    মাঠে মাঝেমধ্যেই মেজাজ হারিয়ে ফেলেন তিনি। এ নিয়ে বেশ কয়েকবার  সমালোচিতও হয়েছেন ইশান্ত শর্মা। পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেকবার মেজাজ হারিয়ে বসলেন তিনি।

    প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৮৯ রানে অলঅঅউট ভারত।জবাবে প্রথম ইনিংস শুরু করতে নেমে বেশ দৃঢ়তা দেখান অজি ব্যাটসম্যানরা। বোলিংয়ে তেমন কোনো সাফল্য না পাওয়ায় এক পর্যায়ে মাঠে মেজাজ হারিয়ে বসেন ইশান্ত। কথার বানে জাড়িয়ে পড়েন অজি অধিনায়কের সঙ্গে।

    এক পর্যায়ে স্টিভ স্মিথকে মুখ ভেঙিয়ে দেন ইশান্ত। পাল্টা জবাব দেন স্মিথও। দুজনের এই স্লেজিং পর্ব অবশ্য রসিকতা দিয়েই শেষ হয়। ভিডিওটা দেখে হেসে গড়িয়ে পড়েন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

    ইশান্তের সেই মুখ ভেঙানি ভাইরায় হয়ে গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। ইশান্তের এমন কাণ্ডে অনেকেই মন্তব্য করেছেন। একজন লিখেছেন,' ইশান্ত তার বোলিংয়ের চেয়ে অভিনয়ই ভালো জানেন।'
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মুখ ভেঙিয়ে অজি অধিনায়ককে তিরস্কার ইশান্ত শর্মার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান