• Latest News

    আসছে ফাইভ জি

    টেক বার্তা::
    সম্প্রতি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। এই কংগ্রেসে পৃথিবীর শীর্ষ প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সর্বাধুনিক প্রযুক্তি প্রদর্শন করে। বিশেষ করে ফাইভ জি নেটওয়ার্ক সম্প্রসারণে করনীয় পদক্ষেপ নিয়ে মোবাইল হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠানগুলো ঐক্যমত্যে এসেছে।

    মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে মানদন্ড নির্ধারণ, স্পেকট্রাম কোলাবোরেশন বাস্তবায়ন, ফাইভ জির মান ত্বরান্বিত করা সহ সার্বিকভাবে এ শিল্পখাতকে ফাইভ জি প্রযুক্তি উদ্ভাবনের দিকে চালিত করতে আইটিইউ, থ্রিজিপিপি এবং অফকমের মতো রেগুলেটরি এজেন্সি নিজেদের মধ্যে চুক্তি করেছে। ডয়েচে টেলিকম, চায়না টেলিকম ও এনটিটি ডকোমোর মতো শীর্ষস্থানীয় টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান ফোরজি থেকে ফাইভ জিতে এ উন্নীতকরণের রোডম্যাপ, শুরুর দিককার ফাইভ জি কর্মাশিয়াল ও  নিরীক্ষা প্রক্রিয়া নিয়ে নিজেদের ভাবনা ব্যক্ত করেছেন।

    এছাড়াও, হুয়াওয়ে সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর অল ক্লাউড স্ট্রাটেজি ভিত্তিক ফাইভ জি ইভোল্যুশন সল্যুশন ক্লাউড রান আর্কিটেকচারের ঘোষণা দিয়েছে। ফোরামে ভিআর/এআর সেবাদাতা প্রতিষ্ঠান, গাড়ি নির্মাতা, ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান ও ফাইভ জি সেবাদাতা প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিরা ভার্টিকাল শিল্পখাতে ফাইভ জির সম্ভাব্য প্রয়োগ নিয়েও আলোচনা করেন। তারা শিল্পখাতে পারস্পারিক সহযোগিতার ব্যাপারে উৎসাহিত করতে প্রযুক্তিগত উদ্ভাবনের প্রয়োজনীয়তা এবং সফল ব্যবসায়িক মডেল নিয়ে নিজেদের ধারণা বিনিময় করেন।

    কংগ্রেস নিয়ে হুয়াওয়ে ক্যারিয়ার বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট জৌ ঝিলেই বলেন, ডিজিটাল যুগে অপারেটরগুলো নতুনভাবে প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ভিডিও ও ক্লাউড গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখবে এবং এক্ষেত্রে সাফল্য অর্জনের পথে উন্মুক্ত ইকোসিস্টেম মূলবিষয় হিসেবে কাজ করবে। গ্রাহকদের সফল হতে সহায়তা করার পাশাপাশি, আমাদের অংশীদারদের পারস্পারিক মুনাফার পরিমাণ বৃদ্ধিতে আমরা ভিডিও ও ক্লাউড এবং উন্মুক্ত ইকোসিস্টেমে ধারাবাহিকভাবে বিনিয়োগ করে চলেছি।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: আসছে ফাইভ জি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান