• Latest News

    ৩ দিনে কত আয় করল 'বদ্রীনাথ কি দুলহানিয়া'

    বিনোদন বার্তা::
    ফেব্রুয়ারি মাসটা বলিউডে বক্সঅফিসের ভাল কাটে নি। জলি এল এল বি টু তেমন আশার আলো দেখায় নি। বিশাল ভরদ্বাজের রেঙ্গুন তো মুখ থুবড়ে পড়েছে। এই অবস্থায় মার্চে বদ্রীনাথ কি দুলহানিয়ার প্রথম সপ্তাহের বক্স অফিস রিপোর্ট আশা জাগাচ্ছে।

    ১০ মার্চ মুক্তি পেয়েছে বদ্রীনাথ কি দুলহানিয়া। বরুণ-আলিয়া ভাটের তৃতীয় অনস্ক্রিন রোম্যান্স। স্টুডেন্ট অফ দ্য ইয়ার, হাম্পটি শর্মা কি দুলহানিয়া বক্স অফিসে বড়সড় মাপের হিট দিয়েছিল। তাই বদ্রীনাথ কি দুলহানিয়া নিয়ে যথেষ্ট আশাবাদী ছিলেন প্রযোজক করণ জোহর। ছবি রিলিজ হওয়া মাত্র দর্শকের ঢল থিয়েটারে। ছবি দেখে তাঁরা আশীর্বাদ করলেন বরুণ-আলিয়াকে। আর দর্শকের এই ভালবাসা তারিয়ে তারিয়ে উপভোগ করলেন ছবির দুই তারকা ও পরিচালক শশাঙ্ক খৈতান।

    প্রথম তিনদিনে ছবির আয় হয়েছে ৪৩ কোটি। এরমধ্যে রবিবার অবশ্য হাফ-ডে হল বন্ধ ছিল হোলির জন্য। বিকেলের পর সিঙ্গল স্ক্রিন খুললে ছবির ব্যবসায় উন্নতি দেখা যায়। আজও অগ্রিম বক্সঅফিসের হিসাব বলছে, বরুণ-আলিয়া জুটি আরও একবার নাড়িয়ে দিলেন বলিউডের সব হিসেব নিকেশ।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ৩ দিনে কত আয় করল 'বদ্রীনাথ কি দুলহানিয়া' Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান