• Latest News

    ধর্ষণ করতে গেলে ট্রাক চালককে গণধোলাই

    দেশ বার্তা::
    গোপালগঞ্জের সদর উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন খায়রুল চৌধুরী (৪৫) নামের এক ট্রাক চালক। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

    গত মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলীতে এ ঘটনা ঘটে। ট্রাক চালক খায়রুল চৌধুরী ফরিদপুরের বাখুন্ডা গ্রামের আনোয়ার চৌধুরীর ছেলে।

    বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক আজিজুর রহমান জানিয়েছেন, ওই ট্রাক চালক মালামাল নিয়ে বৌলতলীতে আসেন। তিনি বৌলতলী বাজারের পাশে তার বিশ্রামের রুমে ওই শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

    এ সময় শিশুটি চিৎকার করলে এলাকাবাসী তাকে উদ্ধার করে এবং ট্রাক চালককে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাকে সোপর্দ করা হয়।

    এ ব্যাপারে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ধর্ষণ করতে গেলে ট্রাক চালককে গণধোলাই Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান