• Latest News

    বালুরচরে ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণ করলেন ইউপি সদস্যে


    ডেস্ক রিপোর্ট :
    মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বালুরচর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল মোল্লা কর্তৃক ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনার আলামত মিলিছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ সদর হাসপাতেলের গাইনী বিভাগের চিকিৎসক নওশাফরিন চৌধুরী নাজ।
    ধর্ষণের স্বীকার ছাত্রী জানান, রবিবার সন্ধ্যায় ভিজিএফ কার্ড আনতে গেলে আমার মাকে বাসা থেকে বের করে দিয়ে আমাকে একটি রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয় ইউপি সদস্য কামাল মোল্লা। এরপর আমাকে অচেতন নাশক তরল খাইয়ে ধর্ষণ করে। এই ব্যাপারে মুখ খুললে মোবাইলে তুলে রাখা বিবস্ত্র ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকী দেয়।
    মুন্সীগঞ্জ কোর্ট ইন্সপেক্টর হারুন অর রশীদ জানান, এই ঘটনায় ১৩ মার্চ রাতে সিরাজদিখান থানায় কামাল মোল্লাকে প্রধান আসামি করে একটি ধর্ষন মামলা দায়ের করা হয়েছে। আটক সহযোগী পান্না আক্তারকের পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আমলী আদালত ২ এর বিচারক কশুপ্রতিক বিশ্বাস।
    অন্যদিকে পুলিশ কামাল মোল্লাকে গ্রেফতার করতে এলাকায় ব্যপক তল্লাশি করেছে এবং বালুরচর ধর্ষক কামাল মোল্লার অস্থায়ী কার্যালয় ভেজ্ঞে দিয়েছে।lb.

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বালুরচরে ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণ করলেন ইউপি সদস্যে Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান