• Latest News

    এক সঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন জেসমিন


    কক্সবার্তা ডেস্ক : একইসাথে ৪ সন্তান প্রসব করেছেন জেসমিন আকতার (২২) নামে গৃহবধূ। নবজাতকদের মধ্যে ৩টি ছেলে ও ১টি মেয়ে সন্তান। শুক্রবার (৩ মার্চ) সকাল ১১টার দিকে নগরীর আকবরশাহ থানা এলাকায় অবস্থিত সার্জিকেয়ার হাসপাতালে অপারেশনের মাধ্যমে সফল অপারেশনটি করেন ডা. শিরীনাজ বেগম, ডা. কাজী ফারজানা হক ও ডা. তানজিম রেজা।
    রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা গ্রামের প্রবাসী স্বামী রমজান আলীর স্ত্রী জেসমিন আকতার এবং পশ্চিম কদলপুর গ্রামের আনোয়ার মিয়ার ২য় কন্যা। ৫ বছর আগে রমজান আলীর সাথে জেসমিন আকতারের বিয়ে হয়। এছাড়াও তাদের একটি মেয়ে ছিল।
    হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. খাজা মো. হোসেন কাওসার রিপন বাংলানিউজকে জানান, সফল অপারেশনের মাধ্যমে এক গৃহবধূর ৪টি সন্তান ভূমিষ্ট হয়েছে। আমাদের হাসপাতালের অভিজ্ঞ ৩ জন চিকিৎসকের মাধ্যমে এ অপারেশন সফল হয়েছে। বর্তমানে ২টি বাচ্চা আমাদের হাসপাতালে রয়েছে এবং ২টি বাচ্চা চমেক হাসপাতালের ইনকিউবেটারে রাখা হয়েছে। তবে সকলেই সুস্থ রয়েছে।nb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: এক সঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন জেসমিন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান