• Latest News

    ঈদগাঁওর অগ্নি দূর্গত এলাকা পরিদর্শন করলেন বর্তমান ও সাবেক সাংসদ

    মফিজুল ইসলাম মফি, ঈদগাঁও :
    ঈদগাঁওতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানসমূহ পরিদর্শন করলেন বর্তমান ও সাবেক সাংসদ। ৪ মার্চ সকালে এ দু’জন ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন। ১১ টায় বাজার পরিদর্শনে আসেন রামু-কক্সবাজারের বর্তমান সাংসদ সাইমুম সরওয়ার কমল।
    তিনি প্রথমে নির্মানাধীন ঈদগাঁও ডিসি সড়ক পরিদর্শন ও এর খোঁজ-খবর নেন। পরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। এ সময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ সোহেল জাহান চৌধুরী, জেলা পরিষদের সদস্য মাহমুদুল করিম মাদু, সদর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান লুতু, জালালাবাদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, ইসলামাবাদ চেয়ারম্যান মো. নুর ছিদ্দিক, ঈদগাঁওপুলিশ তদন্ত কেন্দ্র আইসি মো. খায়রুজ্জামান, জালালাবাদ আ.লীগের সাবেক সভাপতি নুরুল মোস্তফা, জালালাবাদ প্যানেল চেয়ারম্যান ওসমান সরওয়ার ডিপো, ইসলামাবাদ মেম্বার সাইফুল ইসলাম, সাবেক মেম্বার বশির আহমদ, সদর যুবলীগ সহ-সভাপতি মিজানুল হক, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি রাশেদ উদ্দীন রাশেল, সাধারণ সম্পাদক আবুহেনা বিশাদ, ছাত্রলীগ নেতা জসিম উদ্দীন, ব্যবসায়ী নুরুল আবছারসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
    এর ঘন্টাখানেক আগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে কথাবার্তা বলেন রামু-কক্সবাজারের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী সম্পাদক লুৎফর রহমান কাজল। এসময় তাঁর সাথে ছিলেন ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপি সভাপতি শহিদুর রহমান শহিদ, সিনি. সহ-সভাপতি মনজুর আলম, সাধারণ সম্পাদক শওকত আলম শওকত, যুগ্ম সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ শফি, ঈদগাঁও বিএনপি সভাপতি আলহাজ¦ আবদুচ ছালাম, ইসলামাবাদ বিএনপি সভাপতি ছানা উল্লাহ, জালালাবাদ বিএনপি সভাপতি বজল আহমদ, ইসলামাবাদ বিএনপি নেতা মোজাম্মেল হক মেম্বার, জেলা ছাত্রদল নেতা রুবেল মল্লিক, থানা যুবদল সভাপতি মো. আজমগীর, সাংগঠনিক উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক জুবাইদুল ইসলাম জুয়েল, ঈদগাঁও ছাত্রদল নেতা মোস্তফা ফারুক, জালালাবাদ ছাত্রদল নেতা আনিসুর রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত দোকানদার স্বপন দে, মৃনাল আচার্য্যসহ অন্যদেরকে দীর্ঘদিনের অকেজো ও মেয়াদোত্তীর্ণ বৈদ্যুতিক তার বদলানোর পরামর্শ দেন। পরে তিনি ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ সভাপতি সিরাজুল হকের সৌদিয়া স্বর্ণ বিতানে কিছুক্ষণ অবস্থান করেন।ne

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগাঁওর অগ্নি দূর্গত এলাকা পরিদর্শন করলেন বর্তমান ও সাবেক সাংসদ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান