আব্দুল মালেক সিকদার, রামু :
রামু উপজেলার কচ্ছপিয়ায় জামাল হোসেন (৫০) নামে হতদরিদ্র কৃষক সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের পশ্চিম তিতার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত জামাল হোসেনকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
কৃষক জামাল হোসেন (৫০) রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের নতুন তিতার পাড়া এলাকার মৃত আলী আহাম্মদের ছেলে।
এ সন্ত্রাসী হামলার ঘটনায় ২ জনকে অভিযুক্ত করে রামু থানায় এজাহার দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলো- রামু উপজেলার কচ্ছপিয়া নতুন তিতার পাড়া এলাকার মৃত হাকিম মিয়া সিকদারের ছেলে শফি সিকদার ও মৃত ইসলাম মিয়া সিকদারের ছেলে মাঈন উদ্দিন।
আহত হতদরিদ্র কৃষক জামাল হোসেন জানান, তিনি পশ্চিম তিতার পাড়াস্থ গোলাম মওলার দোকানে চা পান করছিলেন। এসময় সন্ত্রাসীরা পূর্ব শত্র“তার জের ধরে ধারালো অস্ত্রশস্ত্রে তার উপর অতর্কিত ভাবে হামলা চালায়। সন্ত্রাসীদের এলোপাথাড়ী মারধরে তার শরীরের বিভিন্ন অংশে তিনি মারাত্মকভাবে জখমপ্রাপ্ত হয়েছেন। এ ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন হতদরিদ্র এ কৃষক।c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: রামুতে হামলার শিকার হতদরিদ্র কৃষক
Rating: 5
Reviewed By: Unknown