ঈদগাঁও প্রতিনিধি :
কক্সবাজার সদরের ঈদগাঁওতে দিবালোকে গরু চুরি করে নিয়ে যাওয়ার কালে আটক হয়েছে একজন। আটককৃত রানা পানির ছড়া এলাকার বলে জানা যায়। ৯ ই মার্চ সকাল এগারটার দিকে ঈদগাঁও ইউনিয়নের পুর্ব শিয়া পাড়া গুলুবর ঘোনা নামক স্থান থেকে জনতার সহায়তায় কমিউনিটি পুলিশের সদস্যরা আটক করে স্থানীয় পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে গরুসহ আটক রানাকে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। গরুর মালিক মধ্যম শিয়া পাড়া এলাকার মোহাম্মদুল হকের মতে, প্রতিদিনের ন্যায় পাহাড়ি এলাকার চরানোর জন্য গরুটি ছেড়ে দেওয়া হয়। এসময় রানা গরুটি পুর্বদিকে নিয়ে যাচ্ছিল। লাকড়ি সংগ্রহ করতে যাওয়া শিশুদের দেওয়া খবরের ভিত্তিতে গরুর মালিক দ্রুত এগিয়ে এসে গরুসহ তাকে আটক করে। পরে ওয়ার্ড কমিউনিটি পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে তাকে আটক রাখে। পরে খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মহিউদ্দীন ও ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক কায়ুম উদ্দীনসহ একদল পুলিশ গরুসহ তাকে নিয়ে আসে। এ ব্যাপারে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।ne
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ঈদগাঁওতে গরু চুরিকালে হাতেনাতে আটক
Rating: 5
Reviewed By: Unknown