• Latest News

    চকরিয়ায় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, পিকআপ জব্দ

    এম.জিয়াবুল হক, চকরিয়া :
    চকরিয়ায় পুলিশের অভিযানে পাচারকালে দুই হাজার পিস্ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এসময় জব্দ করা হয়েছে পাচারকাজে ব্যবহৃত একটি পিকআপ। শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া কলেজ এলাকায় হাইওয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে গাড়িটিসহ এসব ইয়াবা উদ্ধার করেন। তবে ওইসময় পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হন।
    চকরিয়া থানার ওসি (তদন্ত) মো.কামরুল আজম বলেন, শুক্রবার রাত আনুমানিক দুইটার দিকে কক্সবাজার থেকে একটি পিকআপ গাড়িতে করে ইয়াবা পাচার হচ্ছিল। বিষয়টি গোপনে জানতে পেরে চিরিঙ্গা হাইওয়ে পুলিশের একটিদল কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া কলেজ এলাকায় উৎপেতে থেকে অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, অভিযানে দুই হাজার পিস্ ইয়াবাসহ পাচারকাজে ব্যবহৃত পিকআপ গাড়িটি আটক করা হলেও জড়িতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এব্যাপারে শনিবার চিরিঙ্গা হাইওয়ে পুলিশের এসআই নুরুল ইসলাম বাদি হয়ে থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছেন।
    sbcফাইল ছবি//

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, পিকআপ জব্দ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান