• Latest News

    পেকুয়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

    পেকুয়া সংবাদদাতা :
    পেকুয়ায় ৬৪পিছ ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। তারা হলেন, সরওয়ার উদ্দিন প্রকাশ বারেক (৩৮) ও কামরুনেচ্ছাকে (৩০) আটক করেছে পুলিশ।
    শনিবার (১১মার্চ) সকাল ১১টার দিকে পেকুয়া উপজেলা সদরের সিকদার পাড়া এলাকা থেকে পেকুয়া থানার এসআই নাছির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ এসব মাদকদ্রব্যসহ ওই দম্পতিতে আটক করে। এসময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির এক হাজার টাকা ও সেবন উপকরণ উদ্ধার করা হয়। আটক সরওয়ার উদ্দিন প্রকাশ বারেক একই এলাকার নুরুছ সোবহানের পুত্র।
    আটকের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, আটক দম্পতি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলাও রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
    ncফাইল ছবি//

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: পেকুয়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান