ঈদগাঁও প্রতিনিধি :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে যৌতুকের দাবী পূরণ না করায় স্বামীর নির্যাতনে গুরুতর আহত হয়েছে মুন্নি নামে এক গৃহবধূ। ১০ মার্চ ইউনিয়নের পূর্ব গজালিয়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ঈদগাঁও পূর্ব গজালিয়ার মৃত ওমর আলীর কন্যা মুন্নি আক্তারের একই এলাকার শাহ আলমের সাথে দেশের প্রচলিত আইন ও শরিয়াহ মোতাবেক বিয়ে হয় ২০০৯ সালে। বিয়ের কিছুদিন যেতে না যেতেই স্বামী শাহ আলম ব্যবসার কথা বলে মোটা অংকের যৌতুক দাবী করতে থাকে। দিন মজুরের কন্যা মুন্নি স্বামীর সাথে ঘর করার মানসে মোটা অংকের টাকা এনে দিতে না পারলেও অনেকবার টাকা-পয়সা এনে দিয়ে স্বামীকে সন্তুষ্ট রাখার চেষ্টা করে। এভাবে দুঃখ কষ্ট ও স্বামীর নির্যাতন সহ্য করে পার হয়ে যায় প্রায় ৭টি বছর। ঘটনার দিন তার স্বামী যৌতুকের দাবী পূরণ না করায় ক্ষিপ্ত হয়ে তাকে লোহার রড দিয়ে সমস্ত শরীরে আঘাত করে গুরুতর আহত করে বাপের বাড়ীতে পাঠিয়ে দেয়।
স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত মুন্নি আক্তারের স্বজনরা জানান, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। এলাকাবাসী যৌতুক লোভী স্বামী শাহ আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ঈদগাঁওতে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্মম নির্যাতন
Rating: 5
Reviewed By: Unknown