• Latest News

    চকরিয়ায় আন্তর্জাতিক নারী দিবসের বর্ণাঢ্য র্যালী

    চকরিয়া সংবাদদাতা :
    টেকসই উন্নয়ন ও সুশাসন: চাই ক্ষমতায়িত নারী, জাগ্রত বিবেক” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চকরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাহেদুল ইসলামের নেতৃত্বে বের হয়েছে। বুধবার ৮মার্চ সকাল সাড়ে ১০টায় বের হওয়া বর্ণাঢ্য র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনের মোহনা মিলিত হয়।
    উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ হাবীবা জাহানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত র্যালিতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সাফিফা বেগম শম্পা ও উপজেলা সহকার কমিশনার (ভূমি) মোহাম্মদ দিদারুল আলম। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের নারী কর্মকর্তা, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় ও মগবাজার উম্মাহাতুল মো’মেনীন মহিলা দাখিল মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় আন্তর্জাতিক নারী দিবসের বর্ণাঢ্য র্যালী Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান