• Latest News

    পোকখালীতে একসাথে লবণ ও বোরো চাষাবাদ

    এম আবু হেনা সাগর, ঈদগাঁও :
    সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওতে সর্বত্রে বোরো চাষাবাদের হিড়িক পড়েছে। শ্রমিকরা ব্যস্তমূখর দিন কাটাচ্ছে। আবার চলমান বোরো চাষাবাদের ধুম পড়েছে পাড়া গায়ের প্রত্যান্ত জমিতে। উৎসাহ ও উদ্দীপনামুখর পরিবেশে চাষী ও শ্রমিকরা আগ্রহভরে এ কাজে নেমেছে বহু পূর্বে। সরেজমিনে দেখা যায়, জেলা সদরের গুরুত্ববহ এলাকা বৃহত্তর ঈদগাঁও তথা সাত ইউনিয়নের প্রত্যন্ত গ্রামগঞ্জে ধানী জমি সহ নানা ক্ষেত খামারে দীর্ঘদিন পর হলেও চাষাবাদের পানি পেয়ে উৎফুল্ল এ দু’শ্রেণীর মানুষ। তারা হরদম চাষাবাদে সময় দিচ্ছে প্রায়শঃ। আবার ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ, পোকখালী, চৌফলদন্ডী, ভারুয়াখালী, ঈদগাঁওসহ পাশর্^বর্তী ইউনিয়ন রামুর ঈদগড়, রশিদ নগরের গ্রামগঞ্জের জমিতে বোরো ফলন রোপনে ব্যস্ত সময় পার করছে শ্রমিকরা। বেশ কিছুদিন পূর্বে সদরের উপকূলীয় ইউনিয়ন খ্যাত পোকখালী হাই স্কুল সংলগ্ন স্থানে একসাথে লবণ ও বোরো চাষাবাদ চোখে পড়ে। জমির এক অংশে লবণ চাষ অন্য অংশে বোরো চাষাবাদ। এই নিয়ে কৌতুহলী লোকজনের মাঝে হাস্যেজ্জল সৃষ্টি হয়েছে। অপরদিকে জালালাবাদের রাবারড্যামের আওতায় ২৫শ একর চাষাবাদ কার্যক্রম শুরু হয়েছে বেশ কিছুদিন পূর্বে। এতে জমির মালিক ও চাষারা খুশির আমেজ বিরাজ করছে। সূত্রমতে, ১৯৯৬ সাল হতে ২০১৬ সাল পর্যন্ত পুরাতন রাবার ব্যাগ দিয়ে চাষাবাদ কার্যক্রম চলে আসছে। কিন্তু ২০১৬ সালের মার্চের দিকে নতুন রাবার ব্যাগ সূদুর চীন থেকে আমদানী করা হয়। বর্ষাকাল চলে আসায় এ রাবার ব্যাগ স্থাপন করা সম্ভব হয়নি। বর্তমানে ঐ স্থানে নতুন রাবার ব্যাগ বসানোর ফলে পুরোদমে শুরু হয়েছে প্রত্যন্ত অঞ্চলে চাষাবাদ। আরো জানা যায়, বহুল প্রত্যাশিত এ রাবার ড্যামের আওতায় ঈদগাঁও, জালালাবাদ, ইসলামাবাদসহ পোকখালী ও চৌফলদন্ডীর আংশিক এলাকায় চাষাবাদ কার্যক্রম চলছে। বোরো চাষাবাদ কার্যক্রম ঈদগাঁওর দরগাহ পাড়া সহ নানা এলাকায় এ প্রতিনিধি সরেজমিনে পরিদর্শনে গেলে এমন চিত্র ভেসে উঠে। সেখানে বোরো ফলন রোপনের কাজে নিয়োজিত কয়েক শ্রমিকের সাথে কথা হলে তারা রাবার ড্যামে সমস্যার কারণে কিছু সময় পর হলেও ফলনের (প্রাণ) পানি পাওয়ায় তারা শুরু করেছে বোরো চাষাবাদ।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: পোকখালীতে একসাথে লবণ ও বোরো চাষাবাদ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান