টেক বার্তা::
সম্প্রতি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নতুন জন্ম লাভ করে নকিয়া ৩৩১০। এই ফোনটিতে নকিয়ার সেই পুরাতন সাপের গেমটি রয়েছে। প্রযুক্তির দুনিয়ায় ঘুরে ফিরে পুরনো প্রযুক্তিও বীরদর্পে হাজির হতে পারে। নকিয়ার ৩৩১০ এটাই প্রমাণ করলো। এবার স্মার্টওয়াচে এলো উইন্ডোজ ৯৮। এটি নিয়ে প্রযুক্তির দুনিয়ার গুঞ্জন চলছে। কেননা, আস্ত ডেস্কটপ থেকে স্মার্টওয়াচের ছোট্ট ডিসপ্লেতে বন্দী হলো উইন্ডোজ ৯৮।
এই স্মার্টওয়াচটির উদ্ভাবক মাইকেল ডারবি। তিনি নিজেকে অ্যামারচার টেকনোলজি প্রজেক্ট ডিরেক্টর বলে দাবি করেন। মাইকেল ৩১৪রিঅ্যাক্টর ডটকম ব্লগে লেখালেখি করেন। তিনি সম্প্রতি সিদ্ধান্ত নেন একটি স্মার্টওয়াচ বানাবেন যেটা উইন্ডোজ ৯৮ অপারেটিং সিস্টেম চালিত।
ডারবি এই স্মার্টওয়াচটি তৈরির জন্য ব্যবহার করেছেন কিউইএমইউ। এটি একটি প্রসেসর ইমুলেটর। এটি রাস্পবেরি পাইয়ের এ প্লাস মডেলে উইন্ডোজ ৯৮ অপারেটিং সিস্টেম রান করতে পারে।
এই ওয়াচটি তৈরির জন্য ডাইপ্রজেক্টের ২.৪ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এছাড়াও এতে পাইথন প্রোগ্রামিং কোড ব্যবহার করা হয়েছে।
ওয়াচটি তৈরির পর ডারবি তার ব্লগে লিখেছেন, 'আমি উইন্ডোজ ৯৮ এর ভক্ত। আমি এমন একটি ডিভাইস তৈরি করতে চেয়েছিলাম যেটি উইন্ডোজ ৯৮ অপারেটিং সিস্টেমে চলে। এই ভাবনা থেকেই স্মার্টওয়াচটি তৈরি করা।'
ডিভাইসটিতে এক ঘণ্টা ব্যাটারি লাইফ রয়েছে। এটি পরিচালনার জন্য যাবতীয় তথ্য মিলবে ডারবির ব্লগে। যে কেউ এটিকে আরো সমৃদ্ধ করতে পারবেন।