উপজেলা নির্বাচনের ভোটে আটটিতে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এবং তিন উপজেলায় বিএনপির প্রার্থী জয় লাভ করেছে। সোমবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত দেশের ১৪টি উপজেলায় এবং চারটি পৌরসভায় বিভিন্ন পদে ভোটগ্রহণ করা হয়। নতুন নির্বাচন কমিশনের অধীনে প্রথমবারের মতো বৃহৎ পরিসরের এই ভোটে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর একদিনে আজ সর্বোচ্চ এলাকায় নির্বাচন হলো।
প্রতিনিধিদের পাঠানো খবর-
নাটোরের বড়াইগ্রামে আ.লীগের সহজ জয়
উপজেলা নির্বাচনের ভোটে নাটোরের বড়াইগ্রামে সহজ জয় পেয়েছে আওয়ামী লীগ। নৌকা প্রতীক নিয়ে দলের প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারী তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীকে ২৭ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন।
সোমবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এক টানা ভোটগ্রহণ চলে এই এলাকায়। সারাদিনে উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়। রাত সাড়ে সাতটার পর জানা যায় ফলাফল। বেসরকারি ফলাফল অনুযায়ী ৮১ কেন্দ্রে আওয়ামী লীগের সিদ্দিকুর রহমান পাটোয়ারি পেয়েছেন ৬৬ হাজার ৪৫৫ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির রাশেদুল ইসলাম রাসেল পেয়েছেন ৩৯ হাজার ২৬০ ভোট। অর্থাৎ দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ২৭ হাজার ১৯৫ ভোট।
এই নির্বাচনে ৮১ কেন্দ্রে দুই লাখ সাত হাজার ভোটার ছিলেন। তাদের মধ্যে সম মিলিয়ে কতজন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, সেটা এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত করা যায়নি।
জেলা নির্বাচন কর্মকর্তা ও বড়াইগ্রাম উপজেলা পরিষদ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেন বলেন, 'ভোটার উপস্থিতি একটু কম হলেও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।'
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত ফারজানা বলেন, 'নির্বাচনকে ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। বিচ্ছিন্ন অভিযোগ ছাড়া পরিবেশ শান্তিপূর্ণ ছিল।'
গত ২০১৫ সালের ২৭ ডিসেম্বর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ একরামুল আলম মৃত্যুবরণ করায় পদটি শূন্য হয়।
পাবনার সুজানগরে আ.লীগ প্রার্থীর জয়
পাবনার সুজানগর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিশাল ব্যবধানে জয় লাভ করেছেন। নৌকা প্রতীক নিয়ে আব্দুল কাদের রোকন তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীকে ৮০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সোমবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এক টানা ভোটগ্রহণ চলে এই উপজেলায়। সারাদিনে উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়। রাতে জানা যায় ফলাফল। বেসরকারি ফলাফল অনুযায়ী ৬৩টি ভোট কেন্দ্রে আওয়ামী লীগের আব্দুল কাদের রোকন পেয়েছেন ৮৬ হাজার ৩৪৩ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির হাজারী জাকির হোসেন চান্নু পেয়েছেন পাঁচ হাজার ৮৬৩ ভোট। অর্থাৎ দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৮০ হাজার ৪৮০ ভোট।
বরিশালে দুই উপজেলায় আ.লীগ প্রার্থীদের জয়
বরিশালে দুই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জয় লাভ করেছে। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শরীফা বেগম জানান, বানারীপাড়া উপজেলা পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম ফারুখ ৭৬ হাজার ৪৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মিজানুর রহমান চোকদার পেয়েছেন তিন হাজার ৫৫০ ভোট এবং বিএনপি মনোনীত প্রার্থী শাহ আলম মিয়া পেয়েছেন দুই হাজার ৯৮৭ ভোট। এ উপজেলায় মোট এক লাখ ১৩ হাজার ৪৩১ জন ভোটার রয়েছেন।
অপরদিকে গৌরনদী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মিজানুর রহমান জানান, উপজেলা পরিষদের উপনির্বাচনের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ মনিরুন নাহার মেরী ৯৮ হাজার ৯৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মনজুর হোসেন মিলন পেয়েছেন দুই হাজার ৭৮২ ভোট। এ উপজেলায় মোট এক লাখ ৪১ হাজার ২৯৬ জন ভোটার রয়েছেন।
কুমিল্লা সদর উপজেলায় আ.লীগ প্রার্থী বিজয়ী
কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষেদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম টুটুল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার অনুষ্ঠিত এ নির্বাচনে ৪৬ হাজার ৯৯ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রেজাউল কাইয়ুম পেয়েছেন ১৯ হাজার ৩৫৩ ভোট।
সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা খোরশেদ আলম এ ফলাফল ঘোষণা করেন। এ নির্বাচনে ৩৪.৭৪ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন।
চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে কুড়িগ্রাম সদর এবং ঝালকাঠির কাঁঠালিয় উপজেলায় আওয়ামী লীগের একক প্রার্থী থাকায় তারা ভোট ছাড়াই নির্বাচিত হয়েছেন।
রাঙ্গাবালী : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী দেলোয়ার হোসেন বিজয়ী হয়েছেন।
হোসেনপুরে ধানের শীষের প্রার্থী বিজয়ী
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম মবিন ধানের শীষ প্রতীক নিয়ে ২৭ হাজার ৩০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও প্রয়াত উপজেলা চেয়ারম্যান মো. আয়ুব আলীর ছেলে মোহাম্মদ সোহেল আনারস প্রতীক নিয়ে ২১ হাজার ৩২৮ ভোট পেয়েছেন। আর আওয়ামী লীগ প্রার্থী জহিরুল ইসলাম নূরু নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ২২ ভোট।
হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আয়ুব আলী ২০১৫ সালের ২৯ নভেম্বর মারা গেলে এ পদটি শূন্য হয়।
ওসমানীনগরে বিএনপির ময়নুল বিজয়ী
সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত প্রার্থী ময়নুল হক চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১৯ হাজার ৮৯৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী জগলু ঘোড়ার প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৮৬৫ ভোট।
আর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন নয় হাজার ৮০৯ ভোট। এছাড়া জাতীয় পার্টির শিব্বির আহমদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন দুই হাজার ৪২৪ ভোট।
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির জয়
সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে আতাউর রহমান জয় লাভ করেছেন। তিনি ২৯হাজার ৯১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আকমল হোসেন পেয়েছেন ২৫হাজার ১৯৮ ভোট। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুক্তাদির আহমদ মুক্তা পেয়েছেন ১৩হাজার ৬১৫টি ভোট।
এ উপজেলায় মোট ৮৭টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। তিন চেয়ারম্যান প্রার্থীসহ ১১জন নির্বাচনে অংশ নেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হন ফারজানা আক্তার এবং ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হন বিজন কুমার দেব। উপজেলার মোট ভোটার সংখ্যা ছিলো এক লাখ ৬৭হাজার ৪৯৯জন।
গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে ইউপিডিএফ সমর্থিত প্রার্থী (স্বতন্ত্র) উশৈপ্র" মারমা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের মেমং মারমা।