• Latest News

    কৈশোরে যৌন হয়রানির শিকার হয়েছিলেন ইলিয়ানা

    বিনোদন বার্তা::
    বলিউডের দক্ষিণী অভিনেত্রী ও গ্ল্যামার গার্ল ইলিয়ানা ডি ক্রজ। সম্প্রতি তিনি কৈশোরের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। ইলিয়েনা যৌন হয়রানির শিকার হয়েছিলেন। তিনি বলেন 'আমি ১৬ বছর বয়সে ইভটিজিংয়ের শিকার হয়েছিলাম'। ষোড়শী ইলিয়ানা এটাকে তার ভুল কিনা ভেবেছিলেন। তিনি বলেন, 'এটা কি আমার অনিচ্ছার কারণেই উত্ত্যক্ত হয়েছিলাম?'এ ঘটনার কয়েক মাস পর  তার মায়ের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন। তিনি আরো জানান যে তার মা চমৎকারভাবেই ঘটনাটি সামলে নিয়েছেন । তার মা বলেন,' খুব দ্রুত এর পদক্ষেপ নিতে হবে।' ইলিনার মা সেই ইভটিজারের সঙ্গে কথা বলার জন্য চেষ্টাও করেছিলেন।

    সম্প্রতি টুইটারে একটি প্রতিবেদনের লিঙ্ক পোস্ট করেন ইলিয়ানা। প্রতিবেদনটিতে লেখা আছে, 'আমি আমার প্রাক্তন প্রেমিকের কয়েকটি নোংরা এসএমএস ও ভয়েস নোট লিক করছি। এটা করতে সেই আমাকে বাধ্য করল।' ইলিয়ানা মেয়েটির প্রশংসা করেন যে মেয়েটির সাহসিকতাই  সকলের সামনে নিজের অভিজ্ঞতা তুলে ধরতে পেরেছে।

    তিনি বলেন ,' মেয়েটি যেই হোক,ওর জন্য আমার সম্মান রইল।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কৈশোরে যৌন হয়রানির শিকার হয়েছিলেন ইলিয়ানা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান