স্পোর্টস বার্তা::
নিউজিল্যান্ড এবং ভারতের বিপক্ষে সুবিধে করতে না পারলেও শ্রীলঙ্কাকে হারানোর ভালো সুযোগ দেখছেন বাংলাদেশ দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল। রবিবার গলেতে অনুশীলন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ৭ মার্চ এখানেই শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
তামিম বলেন,'আমরা সবাই জানি যে, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সিরিজ। আমরা মনে করি, আমাদের এ সিরিজটা জেতা উচিত। আমরা যদি সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তাহলে আমাদের খুব ভালো সম্ভাবনা থাকবে। সন্দেহ নেই, ওরা তরুণ, ভালো দল। তবে আমরা যদি নিজেদের সেরা ক্রিকেট খেলি অবশ্যই আমাদের সম্ভাবনা থাকবে।'
শ্রীলঙ্কাতে প্রচণ্ড গরম বড় চ্যালেঞ্জ বাংলাদেশ দলের জন্য। তামিম জানান, তারা গরম আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য চেষ্টা করছেন। এবং মনে করছেন, জিততে হলে আহওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার কোনো বিকল্প নেই। তামিম বলেন,'আশা করি ৭ মার্চের আগে সবাই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিবে। ছেলেরা সবাই খুব সিরিয়াস। আমি নিশ্চিত, সবাই মানসিকভাবে প্রস্তুত হয়ে আছে।'
বাংলাদেশ দলের হেড কোচ, ব্যাটিং কোচ এবং তিনজনই শ্রীলঙ্কান। এ ব্যাপারটাকে বাংলাদেশ দলের জন্য প্লাস পয়েন্ট হিসেবে মনে করছেন ম্যানেজার খালেদ আহমুদ সুজন। বললেন,' তারা শ্রীলঙ্কায় বড় হয়েছে, ওদের জাতীয় দলের সঙ্গে কাজও করেছে, এমন কেউ যখন আপনার সাপোর্টিং স্টাফে থাকবে, তার তথ্য তো অবশ্যই কাজে দিবে। এখন কথা হচ্ছে, কতটুকু কাজে লাগবে সেটা নির্ভর করছে আমাদের ওপর, আমরা কতটা কাজে লাগাতে পারি তার ওপর। তথ্য তো দুনিয়ার সবাই দিতে পারে। মাঠে গিয়ে কাজে লাগানোটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার।'
এরআগে যতবার শ্রীলঙ্কা সফরে গেছে বাংলাদেশ ততবারই আন্ডারডগ ছিল টাইগাররা। কিন্তু এবার নিজেদের ফেভারিট মনে করছেন তামিম। বলেন,' আসলে আগের বাংলাদেশ এবং বর্তমান শ্রীলঙ্কার দলের মধ্যে পার্থক্য আছে। ওদের এখন সাঙ্গাকারা-জয়াবর্ধনে-দিলশান নাই। ওদের বর্তমান দলটা তরুণদের দিয়ে পূর্ণ। ওরা খেলেও খুব ভালো। কিন্তু আমি বলবো, এই সিরিজে বাংলাদেশই ফেভারিট। এখানে টেস্ট জেতা সম্ভব।'