• Latest News

    চকরিয়ায় ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের এর এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

    মোঃ রফিকউদ্দিন লিটন, কক্সবার্তা প্রতিনিধি :
    সাধারন মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে চকরিয়া উপজেলার বরইতলী একতা বাজারের প্রাণ কেন্দ্রে ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং শাখা সততা মার্কেট (২য় তলা) ৯মার্চ বিকালে উদ্বোধন করা হয়েছে। শিক্ষাবিদ আবদুল লতিফ এম কম এর সভাপতিত্বে  জেলার ২৫তম শাখার উদ্বোধন করেন ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং চট্রগ্রাম অন্ঞলের ম্যানেজার এ ভি পি নাজমুল ইসলাম। মো:রফিকুল ইসলামের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু আনুষ্টানে মাষ্টার জাহেদুল ইসলামের সন্ঞালনায় অনুস্টানে স্বাগত বক্তব্য রাখেন বরইতলী এজেন্ট ব্যাংকিং এর ব্যবস্হাপক ও চৌধুরী ট্রেডার্সের পরিচালক জিল্লুর রহমান চৌধুরী। সভায় প্রধান অতিথি ছিলেন বরইতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল আহমদ সিকদার,বক্তব্য রাখেন  ৩নংওয়ার্ডের ইউপি সদস্য মাষ্টার নাছির উদ্দিন, ডাচ্ বাংলা লি: এজেন্ট ব্যাংকিং কর্মকর্তা আমিনুল ইসলাম। সভায় এলাকার গন্যমান্য  ব্যক্তি ও জনসাধারণ উপস্হিত ছিলেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের এর এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান