• Latest News

    মহেশখালীর চরে ভেসে আসল মৃত কাছিম

    হারুনর রশিদ, মহেশখালী:
    মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের হাসের চরে ভেসে আসল মৃত কাছিম। ৬ই মার্চ সকালে ধলঘাটা উপকুলে মৃত কাছিম পড়ে থাকতে দেখতে পায় স্থানীয় জেলেরা। খবর পেয়ে ওই একদল স্থানীয় গণমাধ্যমকর্মী সেখানে যান।
    স্থানীয়রা জানান, অতীতে উপকুলে এই ধরনের মৃত কাছিম ভেসে আসলেও তখনকার কাছিমগুলো ছিল দেশীয় কাছিম। ৬ই মার্চ ভেসে আসা কাছিমটি বিরল বলে মনে করছেন স্থানীয়রা। জলবায়ু পরিবর্তনের ফলে সাগরে অশনি সংকেত দেখা দিয়েছে। জলবায়ু পরিবর্তণের ফলে সাগরে জলজ প্রাণীর উপরও প্রভাব পড়েছে বলে ধারনা করছেন সচেতন মহল।
    স্থানীয় বশির উদ্দীন নামের এক জেলে জানান, দীর্ঘ ২৫বছর যাবৎ সাগরে ফিশিং বোটের মাধ্যমে মাছ শিকার করে; জীবিকা নির্বাহ করে আসছি। ২বছর আগেও গভীর সাগরে বিভিন্ন রকমের মাছ ও জলজ প্রাণী দেখা যেত; বর্তমানে তা বিলুপ্তির পথে।
    মহেশখালী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ছাবেদুল হক জানান, জলবায়ু পরিবর্তনের ফলে এইমনটি হচ্ছে । আবার সাগরের মাছ ধরার ফিশিং ট্রলারে বা মাছ ধরার জালে আঘাত পেয়ে হয়ত কাছিমটি মারা যেতে পারে বলে জানান তিনি।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মহেশখালীর চরে ভেসে আসল মৃত কাছিম Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান