• Latest News

    ঈদগাঁওতে সেলুন মালিকের উপর হামলাকারী যুবক আটক

    এম আবু হেনা সাগর, ঈদগাঁও :
    কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে শিমুল নামের এক সেলুন মালিকের উপর ছুরিকাঘাতকারী সে যুবককে আটক করলো ঈদগাঁও পুলিশ। ১৩ মার্চ সন্ধ্যায় ঈদগাঁও ইউনিয়নের মাইজ পাড়া থেকে তাকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। আটক যুবক স্থানীয় মোজাফ্ফর আহমদের পুত্র এবাদত উল্লাহ বলে জানা যায়। তদন্ত কেন্দ্রের এসআই দেবাশীষ সরকার আটকের সত্যতা নিশ্চিত করেন। ভোক্তভোগী শিমুলের পক্ষে তার এক আত্মীয় বাবুল কান্তি দে মামলার বাদী হচ্ছেন বলে জানা যায়। উল্লেখ্য যে, গত ৯ মার্চ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ঈদগাঁও বাসষ্টেশনস্থ জাপান মার্কেটে শিমুল সেলুনের সত্বাধিকারী ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজ পাড়ার স্বদর কান্তির পুত্র শিমুল কান্তি দে প্রতিদিনের ন্যায় দোকান পাঠ বন্ধ করে বাড়িতে যাওয়ার প্রতিমধ্যে আলমাছিয়া সড়কস্থ একই ইউনিয়নের মধ্যম মাইজ পাড়ার কতিপয় এক যুবক শিমুলের কাছ থেকে টাকা দাবী করে। সে টাকা দিতে না পারায় তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় ঐ যুবক। পরে শিমুলকে তাৎক্ষনিক ভাবে স্থানীয় উদ্বার করে হাসপাতালে প্রেরণ করে। তার প্রতিবাদে ১২ মার্চ সকালে ঈদগাঁও বাজারের আওতাভূক্ত সমস্ত সেলুন দোকান বন্ধ রেখে ছুরিকাঘাতের ঘটনায় প্রতিকার পাওয়ার আশায় ছুটে যান ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র এবং জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীর কাছে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগাঁওতে সেলুন মালিকের উপর হামলাকারী যুবক আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান