• Latest News

    বান্ধবীকে নিয়ে ঘুরতে যাওয়ায় নেইমারের ওপর দারুণভাবে চটলেন মেসি

    স্পোর্টস ডেস্ক : অবিশ্বাস্যভাবে হারানোর এক সপ্তাহের মাথাতেই দেপার্তিভোর কাছে দাঁড়াতেই পারেনি মেসিরা। ঠিক উল্টোচিত্র এসে ধরা দিয়েছে বার্সার কাছে। আগেই খবরে প্রকাশ পেয়েছিলো বার্সার অন্যতম ভরসা নেইমার চোটের কারণে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ম্যাচ থেকে। কিন্তু স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, রোববার দেপোর্তিভো লা করুনা ম্যাচ না খেলে নেইমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়র তার বান্ধবী ব্রুনা মাহকুইজিনি’কে নিয়ে ঘুরতে যান। আর তাতেই লিওনেল মেসি চটেছেন।
    চার দিন আগে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিরুদ্ধে স্বপ্নের জয়ের পর রোববার লা লিগায় বার্সার ১-২ গোলে হারকে অবিশ্বাস্য বললেও কম বলা হবে। ঊরুর পেশিতে চোট আছে বলে আগের দিন প্র্যাক্টিসেও ছিলেন না নেইমার।
    সোমবার স্পেনের একটি পত্রিকা জানিয়েছে, বান্ধবীকে নিয়ে নেইমার ম্যাচের সময় ঘুরছিলেন শপিং মলে। ম্যাচের পর সেই খবর শুনে মেসি মেজাজ হারান এবং ক্লাবকর্তাদের জানান, ভবিষ্যতে নেইমারের এই আচরণকে প্রশ্রয় না দিতে।
    রোববারের ম্যাচে বার্সা দলই নিষ্প্রভ ছিল। গোলকিপার টার স্টেগানের ভুলে দেপোতির্ভোর জোসেলু ১-০ করেন। ৪৬ মিনিটে ১-১ করেন লুইস সুরারেজ। ৭৪ মিনিটে বার্গান্তিনোসের হেড বার্সার কফিনে শেষ পেরেক পুঁতে দেয়। হতাশ সুয়ারেজ বলেছেন, ‘আমরাই অবনমনের সঙ্গে লড়তে থাকা দলকে সুবিধা করে দিলাম।’ ks

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বান্ধবীকে নিয়ে ঘুরতে যাওয়ায় নেইমারের ওপর দারুণভাবে চটলেন মেসি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান