• Latest News

    শাকিব আমাকে কথা দিয়েছে : অপু বিশ্বাস

    বিনোদন ডেস্ক : এক সপ্তাহ ধরে দুই নায়িকা অপু বিশ্বাস আর শবনম বুবলির মধ্যে চলছে কাদা-ছোড়াছুড়ি। একজন আরেকজনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন। শাকিব খানকে কেন্দ্র করেও বলছেন নানা কথা। অপু-বুবলির সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ
    আপনার দাবি, শাকিব খানের কোরবানির ঈদের প্ল্যান আপনাকে নিয়ে। কিন্তু এ বিষয়ে শাকিব কেন মুখ খুলছেন না?
    শাকিব আমাকে কথা দিয়েছেন। কোরবানির ঈদে বুবলি নয়, আমার সঙ্গেই তাঁর ছবি থাকবে। শুধু তা-ই নয়, এখন থেকে ভালো বাজেট, গল্প এবং নাম পরিচালকদের ছবিতে আমিই হব তাঁর নায়িকা।
    বারবার বলেছেন, শিগগিরই শুটিংয়ে ফিরবেন। সংবাদ সম্মেলন করে আড়াল হওয়ার ঘটনা প্রকাশ করবেন। কবে আসবে সেই সময়?
    শাকিব কলকাতার শুটিং শেষ করে ঢাকায় ফিরবেন এপ্রিলের শুরুর দিকে। তখন দিনের আলোর মতো পরিষ্কার হবে সব কিছু। শাকিব-অপু জুটি আবার জ্বলে উঠবে।
    বুবলির অভিযোগ, আপনি তাঁকে গালি দিয়েছেন...
    আগেই বলেছি, প্রমাণ থাকলে মামলা করুক। সেটা কেন করছেন না। আসলে পর্দার মতো বাস্তব জীবনেও বুবলি একজন অভিনেত্রী। এটা জানতে কারো বাকি নেই।
    আপনি বলেছেন, বুবলির ওপর শাকিব খান রেগে আছেন। রাগ করার কারণটা কী?
    শাকিব বিষয়টি শেয়ার করেছেন আমার সঙ্গে। শাকিবের ব্যক্তিগত নানা বিষয়ে নাক গলান বুবলি, এটা শাকিব মানতে পারছেন না। শুনেছি প্রতিনিয়ত দুজনের ঝগড়া হচ্ছে।
    বুবলির একটা পারিবারিক ছবিতে শাকিবকে দেখে নাকি খুব রেগেছেন?
    রাগ করাটাই তো স্বাভাবিক। ছবিতে বুবলির পরিবারের অন্য সদস্যদের মাঝখানে শাকিব। সেটি ফেসবুকে পোস্ট করেছেন শাকিবের অনিচ্ছাতেই। ক্যাপশনে লিখেছেন ‘ফ্যামিলি টাইম’। শাকিব কি তাঁর স্বামী?
    ...শাকিবের পরামর্শেই সবাইকে ‘না’ করেছি। এত ত্যাগের পর এখন হুট করে কেউ একজন এসে আমাকে ছুড়ে ফেলার বন্দোবস্ত করবে, সেটা কি হতে দেওয়া যায়?
    রাগ করার কারণ কী? আপনার সঙ্গে শাকিবের বিশেষ কোনো সম্পর্ক নেই তো?
    বিশেষ সম্পর্কের বিষয়টা পরে। আগে দেখেন, শাকিব যে আজকের অবস্থানে এসেছেন, সেখানে অবদান কার? ৭২টি ছবির জুটি আমরা। বেশির ভাগ ছবিই ব্যবসাসফল। সেদিক থেকে তাঁর সাফল্যের সমান অংশীদার আমিও, সে দাবি করতেই পারি। শাকিবকে ছাড়া ছবি করার হাজার হাজার প্রস্তাব পেয়েছি, কখনো তো রাজি হইনি। সেই ইমন, রিয়াজ ভাই আর মান্না ভাইয়ের সঙ্গে ক্যারিয়ারের শুরুতে যে দু-একটি ছবি করেছিলাম, এরপর তো শাকিবের পরামর্শেই সবাইকে ‘না’ করেছি। এত ত্যাগের পর এখন হুট করে কেউ একজন এসে আমাকে ছুুড়ে ফেলার বন্দোবস্ত করবে, সেটা কি হতে দেওয়া যায়?
    শাকিব তো বুবলির সঙ্গে আবারও জুটি বাঁধছেন, শামীম আহমেদ রনির ‘রংবাজ’-এ। সামনের সপ্তাহেই শুটিং। ছবিটি নাকি কোরবানির ঈদ সামনে রেখে নির্মিত হবে।
    শোনা কথা বিশ্বাস করি না। আগে শুটিং হোক। আমার মনে হয় শাকিব তাঁর প্রতিশ্রুতি রাখবেন। আমার সঙ্গেই কোরবানির ঈদের ছবি করবেন।
    দাবি করেছেন, আপনার জন্যই নাকি বুবলির নায়িকা হওয়া...
    বিষয়টা খুবই পরিষ্কার। ‘বসগিরি’র জন্য আমি চুক্তিবদ্ধ হয়েছিলাম। কিন্তু পারিবারিক কারণে সময় দিতে পারিনি। পাশাপাশি ‘শ্যুটার’ ছবিতেও নায়িকা ছিলাম।  একাধিক পত্রিকায় সে সময় সংবাদও প্রকাশিত হয়েছিল। পরে সময় দিতে না পেরে পরিচালককে অন্য কাউকে নেওয়ার অনুরোধ করি। সেই সুবাদে বুবলি সুযোগ পান। এবার বলেন, দুটি ছবিই কি আমার দান করা নয়! আমি তো দাবি করতেই পারি, আমার জন্যই তিনি বুবলি হয়েছেন।lb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: শাকিব আমাকে কথা দিয়েছে : অপু বিশ্বাস Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান