• Latest News

    ৯২০০ পিস ইয়াবাসহ চট্টগ্রামে গ্রপ্তার কক্সবাজারের মনির!

    দেশ বার্তা::
    চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার নতুনপাড়া এলাকা থেকে ৯২০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। 

    মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মনির  হোসেন (৩১), মিজানুর রহমান (২০) ও হালিমা বেগম (২৩)।

    বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ মহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "হালিমা মনিরের শ্বশুরের বাসার গৃহকর্মী। ইয়াবা ট্যাবলেটের মালিক মনির হালিমাকে ইয়াবা পাচারের কাজে ব্যবহার করেছে। মিজান মনিরের সহযোগী। মনির কক্সবাজার পৌর এলাকার বাসিন্দা। হালিমা ইয়াবা ট্যাবলেট শরীরে বেঁধে কক্সবাজার থেকে বহন করে নিয়ে এসেছিল। আটক তিনজনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামি থানায় মামলার প্রক্রিয়া চলছে। "
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ৯২০০ পিস ইয়াবাসহ চট্টগ্রামে গ্রপ্তার কক্সবাজারের মনির! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান