• Latest News

    হামলার শিকার হলেন চকরিয়ার ইউপি মহিলা প্যানেল চেয়ারম্যান





    আব্দুল মজিদ,চকরিয়া::
    কক্সবার্তা ডট কম।।
    চকরিয়া উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৪.৫ ও ৬নং ওয়ার্ডের সদস্যা (নারী প্যানেল চেয়ারম্যান) আজবাহার বেগমের উপর হামলা চালিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

    গতকাল ৯মার্চ বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটেছে। এনিয়ে হামলার শিকার প্যানেল চেয়ারম্যান আজবাহার বাদী হয়ে ১জনের নাম উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

    অভিযোগে জানাযায়, স্থানীয় দরবেশকাটা গ্রামের হাছিম আলীর পুত্র শামসুল আলম গংদের সাথে একই এলাকার বশির আহমদ গংয়ের মধ্যে পূর্বশত্রুতা ও বিভিন্নভাবে বিরোধ চলে আসছিল। ওই ঘটনায় বশির আহমদ গং পরিষদে বিচার দায়ের করলে এর প্রেক্ষিতে সমাধানের জন্য গত ৮ ও ৯মার্চ শালিস বৈঠকে বসেন।

    শালিসবিচারকালে হঠাৎ করে শালিসের প্রতিপক্ষ শামসুল আলমের নেতৃত্বে শালিস বৈঠকে মহিলা প্যানেল চেয়ারম্যানের উপর হামলা চালায়।

    কিন্তু পরিষদের দফাদার ও চৌকিদারকে হামলাকারীকে ধরতে বারণ করলে পুরুষ প্যানেল চেয়ারম্যান জাকের হোসেন মোবাইল ফোন করে চৌকিদারদের উল্টো বাধা নিষেধ করেন।

    ফলে হামলাকারীরা আরো বেপরোয়া হয়ে উঠে এবং প্রতিপক্ষের বসতঘরে গিয়ে ফের হামলা চালায়। জানতে চাইলে পশ্চিম বড়ভেওলা ইউপি প্যানেল চেয়ারম্যান জাকের হোসেন ঘটনার বিষয়টি অস্বীকার করেন।

    চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাহেদুল ইসলাম বলেন, মহিলা মেম্বার আজবাহারের লিখিত অভিযোগ পাওয়ার পর থানাকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: হামলার শিকার হলেন চকরিয়ার ইউপি মহিলা প্যানেল চেয়ারম্যান Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান