• Latest News

    মহেশখালীর ধলঘাট বেড়িবাঁধ রক্ষার আবেদনে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি!



    প্রেস বিজ্ঞাপ্তি :
    মাননীয় প্রধানমন্ত্রী,
    আমাদের সালাম নিবেন। গণতন্ত্র ও মানুষের মুক্তি নিয়ে আপনার নিরলস কাজ করার কথা আমরা তথা বিশ্ববাসী জানে। আমরা আপনার কাছে কৃতজ্ঞ ও
    এবং সমুদ্র নগরী কক্সবাজারে আগমনে স্বাগতম জানাচ্ছি আমরা মহেশখালী উপজেলার ধলঘাটার আপামর ২৫ হাজার জনসাধারণ। সর্বোপরি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে বাংলাদেশের ইতিহাসে বর্তমান সময়ে সবচেয়ে দেশবান্ধব সরকার কাজ করছে। যার ফলশ্রুতিতে দেশ এগিয়ে যাচ্ছে আর বিশ্ববাসী অবাক হয়ে তাকিয়ে রয়েছে বাংলাদেশের উন্নয়ন দেখে। অর্জন করেছে সরকার চ্যাম্পিয়ন্স অব দ্যা আর্থ, সাউথ এবং বিশ্ব শান্তির মডেল বাংলাদেশ।
    আমার প্রানপ্রিয় নেত্রী,
    বড় কষ্টে-বেদনায় আপনার উদ্দেশে এই নিরুপায় কলম তুলে নিয়েছি আমরা ধলঘাটাবাসী । ১৯৯১সালের ২৯শে এপ্রিল মহাপ্রলংকারী ঘূর্ণঝড়ে ক্ষতবিক্ষত মহেশখালি-কুতুবদিয়া এলাকা পরিদর্শন করেছিলেন আপনি। আমি নগন্য কক্সবাজার কলেজ ছাত্রলীগের কর্মী হিসাবে সেদিন আপনার সফর সঙ্গী হতে পেরেছিলাম। মানুষের কষ্ট দেখে আপনার যন্ত্রনা আর চোখের জল নিজ চোখে দেখেছি বলে,সেদিনের ঘটনা স্মরণ রেখে আমার এই লেখার উৎসাহ জুগিয়েছে।
    দেশ ও জাতির মানব দরদী,
    সেই ১৯৯১ সালের ২৯শে এপ্রিল ঘূর্ণিঝড়ের পরবর্তীতে আপনি কক্সবাজার থেকে জাহাজে করে মহেশখালী-কুতুবদিয়া পর্যন্ত প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ের বিভীষিকাময় চিত্র দেখেছেন। বিবেকের তাড়নায় মানুষের এমন কষ্ট দেখে আপনি শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে ছিলেন। আমি তখন সদ্য কক্সবাজার কলেজে প্রবেশ করে ছাত্রলীগের দায়িত্ব নিয়েছিলাম।
    আমার এখনো স্পষ্ট মনে আছে । আপনি সেই দিন সারাদিন উপোস ছিলেন। কেননা সেই ব্যথা বিধুর করুন দৃশ্য দেখে আপনি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। আমি আপনার কাছে থেকে সেই ব্যথা অনুভব করেছি আর কেঁদেছি। সেই প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ের কালো থাবায় আমরা ধলঘাটাবাসী সেই দিন ৩ হাজার এর ও বেশী স্বজন হারিয়েছিলাম। আকাশে বাতাসে লাশের গন্ধ আর গরু মহিষ মানুষের একত্রিত লাশের মহড়া বড় নিষ্ঠুর প্রকৃতির ছিলো।
    গণতন্ত্রের মানস কন্যা,
    ১৯৯১সালে সেই যে বেড়িবাঁধ ভেঙ্গে গিয়েছিল আজ ও ২৬ বছরে কোনো বাঁধ নির্মান করা হয়নি। কিন্তু আপনার মহান দয়ায় বর্তমানে ২৭ কোটি টাকার বরাদ্ধ নিয়ে ঠিকাদাররা কাজ শুরু করলেও মধ্যপথে সব কাজ বন্ধ করে এখন চুপ করে আছেন, যদিও এই বর্ষামৌসুমের আগেই কাজ শেষ করার কথা!
    এমতাবস্থায় বঙ্গোপসাগরের করাল গ্রাসে প্রতিদিন আমরা ধলঘাটাবাসী জোয়ার ভাটায় ভেসে আসছি । আর বছর ঘুরতেই সিডর,বিজলী,আইলার এবং রোয়ানোর মতো মহা সাইক্লোন ঘূর্নিঝড়ে স্বজন ও সম্পদ হারাচ্ছি। যদিও আপনার মহৎ উন্নয়নের ছোঁয়ায় একদিকে গড়ে উঠছে দেশের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং বাস্তবায়িত হতে যাচ্ছে অর্থনৈতিক জোন যা ধলঘাটাতেই। এছাড়াও সম্প্রতি মহেশখালীকে ডিজিটাল আইল্যান্ড ঘোষনা করে যে চমক আপনি বিশ্ববাসীকে দেখিয়েছেন যা বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমানের অন্যতম একটি ধাপ।
    #কিন্তু অতীব দুঃখের বিষয় হে মাননীয় দেশদরদী প্রধানমন্ত্রী, মহেশখালী উপজেলায় উন্নয়নের এত আলোর মুখেও বেড়িবাঁধহীন ধলঘাটাবাসীরা বাঁচা-মরার লড়াই নিয়ে পার করছে প্রতিদিন যেন এক একটি ১৯৯১ সালের ২৯শে এপ্রিল। রাত্রি হলে গ্রামের মা বোন জোয়ারের পানির দিকে দৃষ্টি রাখেন কবে পানি বেড়ে যাবে হঠাৎ এই ভয়ে। এমন আকুতি ভরা অসহায় ২৫ হাজার মানুষের আবেদন ব্লক সদৃশ টেকসই একটি বেড়িবাঁধ নির্মান আর বনায়ন সৃষ্টি। যা গ্রামবাসীর রক্ষাকবজ হিসাবে সাহস যোগাবে গ্রামবাসীকে।
    হে জননেত্রী শেখ হাসিনা,
    নানাবিধ উন্নয়নের পাশাপাশি সরকার মুক্তিযোদ্ধাদের জীবনের মানোন্নয়নে অনেক অবদান রাখছেন। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। মহান মুক্তিযুদ্ধের সময় বাবা আলহাজ্ব মোক্তার আহমদ চৌধুরী (চেয়ারম্যান) একজন অন্যতম মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন এবং আমার চাচা আলহাজ্ব জহিরুল ইসলাম চৌধুরী (চেয়ারম্যান) মুক্তিযুদ্ধা হিসাবে অবদান রেখে গেছেন। আজ আমার বাবা নেই। আমার ইচ্ছা আমি সরকারের জন্য কাজ করি। এম.এ পাস করার পর আমি সরকারি/বেসরকারী চাকরি সুযোগ পেয়েও সবকিছু ত্যাগ করে জনগণের ভালোবাসায় বাংলাদেশ আওয়ামীলীগের সচেতন কর্মী হিসাবে গ্রামবাসীকে সেবা দিয়ে যাচ্ছি।
    এমতাবস্থায় আমাদের জীবনের প্রয়োজনে বেঁচে থাকার জন্য একটি স্থিতিশীল টেকসই বেড়িবাঁধের খুবই প্রয়োজন অনুভব করছি। আপনার সুদৃষ্টি কামনা করছি।
    একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে গণ্য করে, এমনকি প্রয়াত জগত বিখ্যাত রাষ্ট্রনায়ক মহান পুরুষ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে গন্য করে এলাকাবাসীর আবেদনে আপনার দৃষ্টিপাত কামনা করছি।
    নিবেদকঃ
    আপনার একান্ত বাধ্যগত এক মুজিব সৈনিক
    -কামরুল হাসান চেয়ারম্যান,
    ২নং ধলঘাটা ইউনিয়ন পরিষদ,
    মহেশখালী, কক্সবাজার।
    * জয় বাংলা জয় বঙ্গবন্ধু *

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মহেশখালীর ধলঘাট বেড়িবাঁধ রক্ষার আবেদনে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান