• Latest News

    সেন্টমার্টিনে বঙ্গোপসাগর থেকে ৮ বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার নৌ-বাহিনী


    হূমায়ুন রশিদ,টেকনাফ::
    কক্সবার্তা ডট কম।।
    টেকনাফ উপকূলর সেন্টমার্টিনে বঙ্গোপসাগর থেকে ৮ বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার নৌ–বাহিনী।

    এতে মাছ শিকাররত ফিশিং ট্রলারটি সাগরে ডুবিয়ে দেয়ার খবরও পাওয়া গেছে। বৃহস্পতবার  দুপুর ১২টার দিকে সেন্টমার্টিনের দক্ষিণ–পশ্চিম দিকে বঙ্গোপসাগর এলাকায় কয়েকটি ফিশিং ট্রলার মাছ শিকার করছিল।

    এসময় হঠাৎ মিয়ানমার নৌ–বাহিনীর একটি জাহাজ এসে ধাওয়া করলে অন্য ট্রলারগুলো পালিয়ে গেলেও টেকনাফ শাহপরীরদ্বীপ এলাকার আবুল হোসন মাঝির মালিকানাধীন ট্রলারটি ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয়া হয়। এ সময় ফিশিং ট্রলারে থাকা ৮ জেলেকে ধরে নিয়ে যায় নৌবাহিনী।


    অপহৃত জেলেরা হলেন– টেকনাফ শাহপরীরদ্বীপ বাজার পাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে আব্দুর রশিদ মাঝি(৪০), জালিয়াপাড়া এলাকার মৃত হাসানের ছেলে সৈয়দ করিম (৪০), কোনার পাড়া এলাকার নূরুল আমিনের ছেলে নূর হাসান(২৮), ক্যাম্প পাড়া এলাকার আব্বাসের ছেলে মোহাম্মদ উল্লাহ (৫৫), মাইজ পাড়া এলাকার ফজলুলের ছেলে জামাল হোসেন
    (৩৭), মিস্ত্রি পাড়া এলাকার মো. কালুর ছেলে দিল মোহাম্মদ (৩৬) ও ডাঙর পাড়া এলাকার জাফরের ছেলে সাদেক (৩৫) ও একই এলাকার ফজল আহমদের ছেলে জাকের
    (৫৫)।


    এদিকে ট্রলার মালিক আবুল হোসন মাঝি জানান, বৃহস্পতিবার দুপুরে সেন্টমাটিনের অদূরে সাগর এলাকায় মাছ শিকারকালে হঠাৎ মিয়ানমার নৌ–বাহিনীর একটি জাহাজ এসে ধাওয়া করে ধাক্কা দিয়ে ট্রলারটি ডুবিয়ে দেয়। এসময় ট্রলারে থাকা ৮ জেলেকে ধরে নিয়ে যায় তারা। পরে স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানিয়ে অন্য একটি ট্রলার নিয়ে লোকজনসহ সাগরে তল্লাশি চালায়। এক পর্যায়ে ডুবে যাওয়া ট্রলারটি পাওয়া যায়। ট্রলারটি অন্য কয়েকটি ট্রলারের সাহায্যে টেনে কূলে নিয়ে আসা হয় বলেও জানান তিনি। এ ঘটনায় অপহৃত জেলে পরিবারের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে।


    টেকনাফস্থ ২ বর্ডার র্গাড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, সাগর থেকে জেলে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শোনার পর দোভাষী দিয়ে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা ৮ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষযটি স্বীকার করেছেন। তবে শুক্রবার (আজ) সকাল ১০টায় ৮ জেলেকে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: সেন্টমার্টিনে বঙ্গোপসাগর থেকে ৮ বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার নৌ-বাহিনী Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান