এইচ এম রুহুল কাদের::
কক্সবার্তা ডট কম।।
সততা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত, হাসনাত মো: ইউছুফ প্রদত্ত শর্ট বাউন্ডারী ক্রিকেট টুর্নামেন্ট ১০ই মার্চ জুমাবার বিকাল ৪টায় উদ্ভোধন হয়েছে।
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী আলহাজ্ব রশিদ আহমেদ চৌধুরী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।এসময় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌর আওয়ামীলীগের সভাপতি জনাব জাহেদুল ইসলাম লিটু,বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য সুলতান আহমেদ, উদ্ভোধক ছিলেন, চকরিয়া উপজেলা যুবলীগ নেতা হেলাল উদ্দীন হেলালী,সভাপতিত্ব করেন যুবলীগ নেতা হাসনাত মো: ইউসুফ,সাইফুদ্দীন মামুন,মহিউদ্দীন মাহি,নাঈমুল সিকদার সহ বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিরা।
উদ্ভোধনী খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে পাঠায় সিকদার পাড়া একাদশ ক্লাবকে।নির্ধারিত বার ওভারের ১১তম ওভারে ৯৫রানে অল আওট হয়ে যায় সিকদার পাড়া একাদশ ক্লাব।
৯৬রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ১০ম ওভারে ২উকেট বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়, চকরিয়ার আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠণ স্বাধীন মঞ্চ।
খেলায় সর্বোচ্চ রান গ্রহণকারী বিজয়ী স্বাধীন মঞ্চ দলের মোবিনকে ম্যান অফ দ্যা ম্যাচ দেয়া হয়। স্বাধীন মঞ্চের কর্মীরা এসময় আনন্দে মেতে উঠে।