তামিরুল ইসলাম মিল্লাত::
স্পোর্টস বার্তা
চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা যখন রীতিমত গোল উৎসবে মাতোয়ারা। একই রাতে অল্পের জন্য বেঁচে গেল রিয়াল মাদ্রিদ। বাঁচালেন দলের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি গোল না পেলে হয়তো ৩-১ গোলে লাস পালমাসের কাছে পরাজিত হত লস ব্লাঙ্কোসরা।
সান্তিয়াগো বার্নাব্যুতে উত্তেজনায় ঠাসা ম্যাচটির শুরু থেকেই আধিপত্য কায়েম করে নিল পালমাস। যদিও লিডটা আগেই নেয় রিয়াল। ৮ মিনিটে ইসকোর গোলে এগিয়ে যায় রিয়াল। কিন্তু ১০ মিনিটে তানাওসু গোলে সমতায় ফেরেন পালমাস।
১-১ সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করে উভয় দল। বিরতির পর রিয়াল শিবিরে আঘাত হানেন পালমাস তারকা জনাথন ভিয়েরা। দারুণ এক গোলে স্কোর লাইন ২-১ করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।
গোল হজম করে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে পড়ে রিয়াল। কিন্তু ৫৯ মিনিটে পালমাস মিডফিল্ডার কেভিন প্রিন্সের গোলে তৃতীয়বার গোল উৎসব পালন করে পালমাস স্কোয়াড।
ক্রমেই হতাশা নেমে আসে বার্নাব্যুতে। মুহূর্তেই থমকে গেল ৬৪ হাজার দর্শকের হৈ হুল্লোড়। তবে দলকে এতটা নিরাশ করেননি রোনালদো। ম্যাচে ঠিক শেষ দিকে পরপর দুই গোল করে রিয়ালকে সমতা এনে দেন পর্তুগীজ সুপারস্টার।
এই ড্রয়ে শীর্ষস্থানটা থেকে ছিটকে পড়ল রিয়াল। ২৫ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় পা রাখল বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। আর তিনে থাকা সেভিয়ার পয়েন্ট ৫২।