• Latest News

    কাজের মাধ্যমে সমালোচনার জবাব দিচ্ছি: সিইসি

    দেশ বার্তা::
    নির্বাচন কমিশনের ওপর সব রাজনৈতিক দল ও দেশবাসীর আস্থা ফিরিয়ে আনাকে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেন,'নিরপেক্ষভাবে কাজ করে সকল রাজনৈতিক দলের আস্থা ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ গ্রহণ করতে আমরা কাজ করে যাচ্ছি।'

    সিইসি বলেন, 'গণতন্ত্রের মূল ভাষাই হচ্ছে সমালোচনাকে সম্মান করা। বাংলাদেশে নির্বাচন কমিশন নিয়েও সমালোচনা হয়। আমরা আমাদের কাজের মাধ্যমে সেই সমালোচনার জবাব দিচ্ছি।'

    বুধবার সকালে সিইসির নিজ গ্রাম পটুয়াখালীর বাউফলের নওমালাতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

    নুরুল হুদা বলেন, ইতোমধ্যে আমরা দু'একটি নির্বাচন করেছি। সেসব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবেই করেছি।'

    সিইসি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। বিএনপিসহ তাদের জোটের অন্যান্য দলগুলো নির্বাচনে অংশ নেবে বলে আমরা প্রত্যাশা করছি। এছাড়া আগামী সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল যেন অংশগ্রহণ করে, সে লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কাজের মাধ্যমে সমালোচনার জবাব দিচ্ছি: সিইসি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান