স্পোর্টস বার্তা::
লা লিগায় গেল রাতটা ভালোভাবেই রাঙাল লুইস এনরিকের ছাত্ররা। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ স্পোর্টিং গিজনকে ঘরের মাঠে ডেকে রীতিমত বিধ্বস্ত করেছেন মেসি-নেইমার-সুয়ারেজরা।
ক্যাম্প ন্যুতে গিজনকে ৬-১ গোলে চূর্ণ করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা দখল করে নিল বার্সেলোনা। ফলে এক ধাপ নিচে ছিটকে পড়ল বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
২৫ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় কাতালানরা। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। আর তিনে থাকা সেভিয়ার পয়েন্ট ৫২।
বার্সার হয়ে এদিন শুরুতেই গোল উদযাপন করেন লিওনেল মেসি। ১১ মিনিটে গিজন ফুটবলার হুয়ান রদ্রিগেজের ভুলে ব্যবধান দ্বিগুণ করে বার্সা। ২৭ মিনিটে লুইস সুয়ারেজ বার্সার স্কোর লাইন ৩-০ করেন।
৩ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা। বিরতির পরও থেমে ছিল না গোল উৎসব। একের পর এক গোল করতে থাকেন মেসিরা। ৪৯ মিনিটে পেকো, ৬৫ নেইমার আর ম্যাচের অন্তিম মুহূর্তে বার্সাকে উল্লাসে ভাসান ইভান রাকিটিস।
মাঝে অবশ্য গিজনের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেছেন কার্লোস। দিনের অপর ম্যাচে লাস পালমাসের বিপক্ষে কোনোমতে হার এড়াল রিয়াল। ক্রিস্টিয়ানো রোনালদোর দারুণ নৈপুণ্য পালমাসের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে রিয়াল।