দেশ বার্তা::
বরিশালে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, গাবতলীতে বিএনপি জামায়াত নাশকতার পরিকল্পনা করেছিল। রাতে গোয়েন্দা সংস্থা থেকে আমাদের এ ধরনের ইনফরমেশন জানানো হয়। বিএনপি জামায়াত শ্রমিকদের উস্কানি দিয়ে গাবতলীতে বড় ধরনের নাশকতা করত। সেখানে রাতে জামায়াতের লোকজন বাসে আগুন দেয়ারও পরিকল্পনা করেছিল।
বুধবার সন্ধ্যায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, 'গাবতলীর ঘটনার সাথে আমাদের কোনো শ্রমিক জড়িত নয়। পুলিশের গুলিতে যে একজন মারা গেল আজকে। সেটা নিয়েও অনেকে রাজনীতি করছে। আমরা যতদিন আছি, ততদিন পরিবহন সেক্টরে কোনো নাশকতা করতে দেয়া হবে না।'
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংস্কৃতিজন সাহান আরা বেগম, সংষদ সদস্য তালুকদার মো. ইউনুস, সিনিয়র সাংবাদিক মানবেন্দ্র বটব্যাল, এস এম ইকবাল।
বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে ২৭টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের তিন দশক পূর্তি উৎসবের উদ্বোধন করেন সাহান আরা বেগম। র্যালি শেষে অশ্বিনী কুমার হলে প্রধান অতিথির বক্তৃতায় নৌ মন্ত্রী শাহজাহান খান এম পি বলেন, 'বাঙালি সংস্কৃতি ধীরে ধীরে ধ্বংস করার চেষ্টা চলছে। তবে তা পেরিয়ে ধীরে ধীরে এর বিকাশও ঘটছে। এ সংস্কৃতিকে আমাদের রক্ষা করা নৈতিক দায়িত্ব।'
মন্ত্রী বলেন, 'মানুষের চোখে ছানি পড়লে যেমন কিছু দেখা যায় না, তেমনি খালেদা জিয়ার চোখেও ছানি পড়েছে। তিনি কিছু দেখতে পাচ্ছেন না। যতই উন্নয়ন হোক তা তার চোখে বাধছে না। যাদের জন্ডিস হয় তারা কিন্তু চোখে সব হলুদ দেখে। বিএনপিও জন্ডিস রোগে ভুগছে। এটা কিন্তু ভাইরাস, এখান থেকে সাবধান থাকবেন।'
বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের তিন দশক পূর্তি উপলক্ষে সাত দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনে প্রধান আলোচক ছিলেন, মঞ্চসারথী আতাউর রহমান, নাট্যজন সৈয়দ দুলাল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।