• Latest News

    ভারত থেকে অবৈধপথে আসা ২৪ বাংলাদেশি গ্রেপ্তার

    দেশ বার্তা::
    বিনা পাসপোর্টে অবৈধপথে ভারত থেকে ফেরার পথে সাতক্ষীরার কুশখালি সীমান্তে নারী ও শিশুসহ ২৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বিজিবি।

    বৃহস্পতিবার ভোরে মধ্য কুশখালি সীমান্তের একটি জঙ্গলের ভেতর থেকে তাদের গ্রেপ্তার করে সীমান্তরক্ষী বাহিনীটি।

    গ্রেপ্তারদের মধ্যে ১৩ জন শিশু, চার জন নারী ও সাত জন পুরুষ রয়েছেন। তাদের বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার লেবুছড়ি, ফুলতলি ও সালামিপাড়া গ্রামে।

    গ্রেপ্তাররা হলেন মো. নাজির উদ্দিন, তার স্ত্রী সেতারা বেগম, জয়নাল আবেদিন, তার স্ত্রী নুরজাহান বেগম, আবদুল হোসেন, তার স্ত্রী ফাতেমা বেগম, মো. নুরুল্লাহ, তার স্ত্রী নুরজাহান বেগম, মো. নাজির হোসেন, সাঈদুল ইসলাম ও মো. জাহাঙ্গীর। তাদের সঙ্গে ১৩ জন শিশু আছেন।

    বিজিবির কুশখালি বিওপি কমান্ডার নায়েক সুবেদার নাসিরউদ্দিন জানান, কিছুদিন আগে পাসপোর্ট ছাড়াই গ্রেপ্তাররা অবৈধভাবে ভারত যায়। আজ সকালে তারা বাংলাদেশে ফিরছিল। খবর পেয়ে সীমান্ত এলাকার একটি জঙ্গল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

    নাসিরউদ্দিন আরও জানান, গ্রেপ্তারদের বিজিবি ৩৮ ব্যাটালিয়ন সদরদপ্তরে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের সাতক্ষীরা সদর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা করা হয়েছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ভারত থেকে অবৈধপথে আসা ২৪ বাংলাদেশি গ্রেপ্তার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান