স্পোর্টস বার্তা::
'ঘুম ভাঙ্গল কারো নরম হাতের চুল টানা খেয়ে। তারপর আমি চোখ খুলতেই আমার বুকে ঝাঁপিয়ে পড়ল। পরম মমতায় বুকে জড়িয়ে নিলাম তাকে। গালে একটা চুমু দিতেই খিলখিল করে হেসে উঠল। আমার মেয়েটা হয়েছে পুরো বাবা ভক্ত।'
মেয়েকে নিয়ে মনের মধ্যে জমিয়ে রাখা ভালোবাসার অনুভূতিগুলো এভাবেই প্রকাশ করেছেন সাবেক টাইগার অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
বাবা-মেয়ের ছোট ছোট খুনসুটিতেই শুরু হয় নতুন দিন। 'প্রতিদিন সকালে তার অলিখিত নিয়ম হচ্ছে আমার ঘুম ভাঙ্গিয়ে দেয়া। এরপর বুকে নিয়ে আদর না করলে শুরু হয় তার চিৎকার চেঁচামেচি, এমনকি সে এই সময় তার মায়ের কাছেও থাকতে চায়না। এক বছরও হয়নি পাকনা বুড়ি কিভাবে এত কিছু বোঝে ভেবে ভেবে মাঝে মাঝে অবাক হয়ে যাই।'
ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ২০১৩ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হন আশরাফুল। ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েও ব্যাট-বলকে বিদায় বলেননি তিনি। ব্যক্তিগতভাবে চালিয়ে গেছেন অনুশীলন। খেলেছেন দেশের বাইরেও। সবশেষ গত বছরের ১৩ আগস্ট নিষেধাজ্ঞার শেকল থেকে মুক্তি পায় আশরাফুল।
প্রসঙ্গত, ২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় আশরাফুলের। ৬১ টেস্ট খেলে তাঁর সংগ্রহ ২৭৩৭ রান। এর মধ্যে রয়েছে ছয়টি সেঞ্চুরি ও আটটি হাফ সেঞ্চুরি। আর ১৭৭টি ওয়ানডে ম্যাচে তাঁর রান তিন হাজার ৪৬৮। রয়েছে তিনটি সেঞ্চুরি ও ২০টি হাফ সেঞ্চুরিও।