• Latest News

    জমি নিয়ে বিরোধে বাবার দুই পা কাটল ছেলেরা

    দেশ বার্তা::
    জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধে দা দিয়ে কুপিয়ে হাশেম আলী (৬৫) নামে এক ব্যক্তির দুই পা কেটে প্রায় বিচ্ছিন্ন করে দিয়েছেন তার ছেলেরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

    বুধবার বিকালে উপজেলার চর আইরমারী মরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

    এলাকাবাসী ও স্বজনরা জানিয়েছেন, হাশেম আলীর (৬৫) কয়েক শতাংশ আবাদি জমি বিক্রি করার জন্য প্রস্তুতি নেন। এতে প্রথম স্ত্রীর দুই ছেলে লুৎফর ও নুরনব্বী আপত্তি করেন। ছেলেদের বাধা উপেক্ষা করে জমি বিক্রি করতে চাইলে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে।

    এনিয়ে বুধবার বিকালে বাবা হাশেমের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে দুই ছেলে। এক পর্যায়ে ছেলেরা লোহার শাবল দিয়ে পিটিয়ে তাকে আহত করে। বাবা পিটিয়ে আহত করেও ক্ষান্ত হয়নি দুই ছেলে। তারা দা দিয়ে কুপিয়ে বাবার দুই পা কেটে প্রায় বিচ্ছিন্ন করে দেয়।

    স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় হাশেম আলীকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান।

    বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকাটাইমসকে জানান, ঘটনার খবর পেয়েছেন। এখন পর্যন্ত কেউ অভিযোগ দিতে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: জমি নিয়ে বিরোধে বাবার দুই পা কাটল ছেলেরা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান