• Latest News

    পেকুয়ায় অপরাধে জড়াচ্ছে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কর্মচারীরা!

    মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া :
    কক্সবাজারের পেকুয়ায় উপজেলায় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধিন ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে নিয়োজিত গুটিকয়েক কর্মচারী নানান অপরাধে জড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। সরকারের জনগুরুত্বপূর্ন প্রকল্পের সাথে সংশ্লিষ্টরা কর্মস্থলে ও নিজ এলাকায় নানান ধরনের অপরাধে জড়িয়ে পড়ায় স্থানীয় সচেতন মহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে একটি বাড়ি একটি খামার প্রকল্পের পেকুয়া উপজেলা কার্যালয়ের অধিন কর্মরত গুটিকয়েক কর্মচারী কর্মস্থলে নানান ধরনের অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়লেও ওই প্রকল্পের উর্দ্ধতন কর্তৃপক্ষ রহস্যজনক কারণে কোন ধরনের ব্যবন্থা গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন স্থানীয় একাধিক সচেতন ব্যক্তি। ফলে এসব কর্মচারীরা আরো বেপরোয়া হয়ে নানান ধরনের অপরাধ কর্মকান্ডে লিপ্ত রয়েছে।
    এসব কর্মচারীদের অপরাধ কর্মকান্ডের কারণে পেকুয়ায় ওই প্রকল্প নিয়ে সাধরন লোকবজনের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টির পাশাপাশি একটি বাড়ি একটি খামার প্রকল্পের অধিন গ্রাম উন্নয়ন সমিতিগুলোর বিপুল পরিমাণ উপকারভোগীদের মাঝেও প্রভাব পড়ার আশংকা রয়েছে। একটি বাড়ি একটি খামার প্রকল্পের পেকুয়া উপজেলা অফিসে দুই জন মাঠ পর্যায়ের কর্মচারীর বিরুদ্ধে ফৌজদারী অপরাধে রয়েছে একাধিক মামলা। এক কর্মচারীর বিরুদ্ধে হত্যা মামলাও রয়েছে। আর হত্যা মামলার আসামী হয়েও পেকুয়ায় ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের ওই কর্মচারী নির্বিঘেœ চলাফেরা করছেন। এছাড়াও অপর এক মাঠ পর্যায়ের কর্মচারীর বিরুদ্ধেও রয়েছে মারামারি মামলা।
    খোঁজ নিয়ে জানা গেছে, একটি বাড়ি একটি খামার প্রকল্পের পেকুয়া উপজেলা অফিসের অধিন রাজাখালী ইউনিয়নের মাঠ কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আনোয়ার হোছাইন। তিনি ওই ইউনিয়নের দশের ঘোনা গ্রামের মো. হোসেনের পুত্র। তার বিরুদ্ধে রয়েছে ভূরিভূরি অভিযোগ। আনোয়ার হোছাইনের বিরুদ্ধে রাজাখালী ইউনিয়নের আমিলা পাড়া গ্রামের বাসিন্দা আকবর আহমদের পুত্র ডা: শাহীন মোহাম্মদ এহেসান বাদী হয়ে পেকুয়া থানায় বিগত ০১/০৭/২০১৩ ইংরেজী তারিখে একটি মামলা দায়ের করেছিলেন। মামলার এজাহারে বাদী অভিযোগ করেছিলেন, আনোয়ার হোছাইন তাকে মারধর করে হত্যা চেষ্টা করে। এছাড়াও আনোয়ার হোছাইনের বিরুদ্ধে স্থানীয় এক সাংবাদিককে মারধরের অভিযোগও রয়েছে। তার এহেন কর্মকান্ডে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে।
    অপরদিকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের মাঠ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন ছৈয়দ নুর হাকিম। তিনি ওই ইউনিয়নের জারুল বুনিয়া গ্রামের ছৈয়দ নুরের পুত্র বলে জানা গেছে। সরকারী চাকুরীর পাশাপাশি তিনি নানান ধরনের অপরাধে জড়িয়ে পড়েছেন বলে স্থাণীয়রা জানিয়েছেন। ছৈয়দ নুর হাকিমসহ আরো কয়েকজনের বিরুদ্ধে গত কয়েক মাস পূর্বে ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন বাদশা বাদী হয়ে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছিল। যার মামলা নং জিআর ১৬২/১৬ইং। এছাড়াও ছৈয়দ নুরুল হাকিমের বিরুদ্ধে রয়েছে একটি হত্যা মামলাও।
    চলতি মাসের ৭ ফেব্রেুয়ারী পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মছইন্যাকাটা গ্রামের বদি আলমের স্ত্রী নুরুন্নাহার বাদী হয়ে তার মেয়েকে হত্যার অভিযোগে মেয়ের স্বামীসহ ৮ জনের বিরুদ্ধে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেনে। যার মামলা নং সিআর ১৮১/১৭ইং। ওই মামলার ৭ নং আসামী হচ্ছেন পেকুয়া একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠ কর্মী ছৈয়দ নুরুল হাকিম। আদালতের মানণীয় ম্যাজিস্ট্রেট বাদী নুরুন্নাহারের অভিযোগটি আমলে নিয়ে পেকুয়া থানার ওসিকে নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করার জন্য নির্দেশ দেন। এরপর আদালতের নির্দিশে গত ১৭ পেব্রেুয়ারী পেকুয়া থানা মামলাটি রেকর্ড করেন। বাদী তার মামলার এজাহারে অভিযোগ করেছেন, আসামী ছৈয়দ নুরুল হাকিমসহ আরো ৭ জনের বিরুদ্ধে তার মেয়েকে হত্যার অভিযোগ এনেছেন। এদিকে হত্যা মামলা দায়েরের পর থেকে থেকে প্রকাশ্যে চলাফেরা করলেও ওই কর্মচারীকে পুলিশ গ্রেফতার করছেনা। বীরদর্পে প্রতিনিয়তই অফিস করছেন। তবে ছৈয়দ নুরুল হাকিম তার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা তাকে হয়নারীর জন্য করা হয়েছে বলে দাবী করেছেন।
    খোঁজ নিয়ে জানা গেছে, একটি বাড়ি একটি খামার প্রকল্পের পেকুয়া উপজেলা কার্যালয়টিও নানান অনিয়ম ও দূর্নীতির আখড়ায় পরিনত হয়েছে। এখনকার অফিসের এক কর্মচারীর নেতৃত্বে প্রতিনিয়তই নানান অনিয়ম ও বিভিন্ন ভূঁয়া বিল ভাউচারের মাধ্যমে সরকারী টাকা লোটপাট হচ্ছে। এসবের পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পেকুয়ার ওই কর্মচারীদের বিরুদ্ধে রহস্যজনক কারণে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি।
    এ ব্যাপারে একটি বাড়ি একটি খামার প্রকল্পের পেকুয়া উপজেলা সমন্বয়কারী মো. সেলিম উদ্দিন জানান, প্রকল্পের কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার তার নাই। ছৈয়দ নুরুল হাকিমের বিরুদ্ধে হত্যার মামলা বিষয়ে তাকে কেউ অবহিত করেনি।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: পেকুয়ায় অপরাধে জড়াচ্ছে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কর্মচারীরা! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান