• Latest News

    ডুলাহাজারায় দিনদুপুরে খুন, ঘাতক আটক



    তৌহিদুল আরব, ডুলাহাজারা
    :

    চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন নামক যুবক নিহত হয়েছে। এঘটনায় ঘাতক আহমদ হোসেন প্রকাশ ভেট্টুকে আটক করেন পুলিশ।

    ৯ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টায় ইউনিয়নের ২নং ওয়ার্ড ডুমখালী মিঠাছড়ি গ্রামে এঘটনাটি ঘটে।

    ঘটনাসুত্রে জানাযায় ওই দিন সকালে স্থানীয় ডুমখালী খেলার মাঠ সংলগ্ন চায়ের দোকানে পাওনা টাকার জের ধরে মোহাম্মদ হোসেন ও সন্ত্রাসী ভেট্টুর মাঝে বাকবিন্ডা হয়। এক পার্যায়ে ভেট্টুর ছুরিকাঘাতে ডুমখালী গ্রামের জহির আহমদের ছেলে মোহাম্মদ হোসেন (৪২) গুরুতর আহত হয়। স্থানিয়রা আহতকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। অপরদিকে ঘাতক আহমদ হোসেন ভেট্টু খুন করে পালিয়ে যাওয়ার সময় জনতার সহাতায় স্থানীয় প্রশাসন তাকে আটক করেন। পরে চকরিয়া থানার পুলিশের হাতে তুলে দেন ঘাতককে।

    সন্ত্রাসী আহমদ হোসেন ভেট্টু উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী গ্রামের মৃত আলতাজ আহমদের পুত্র ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। এব্যাপারে চকরিয়া থানার ওসি তদন্ত কামরুল আজম বলেন 'হত্যাকান্ডের ঘটনায় ঘাতককে আটক করা হয়েছে এবং আটক ভেট্টুকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে।'
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ডুলাহাজারায় দিনদুপুরে খুন, ঘাতক আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান