• Latest News

    সৈকত পাড়ে দৈনিক সাঙ্গু ও প্রিয় চট্টগ্রাম পরিবারের মিলনমেলা

    প্রেস বিজ্ঞপ্তি :
    উৎসাহ-উদ্দিপনা আর বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে দৈনিক সাঙ্গু ও প্রিয় চট্টগ্রামের বার্ষিক আনন্দ ভ্রমণ। এই আনন্দ ভ্রমনকে কেন্দ্র করে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত শহর কক্সবাজারে বসেছিল দৈনিক সাঙ্গু ও প্রিয় চট্টগ্রাম পরিবারের সদস্যদের মিলনমেলা। এক ঝাঁক তরুন সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ ভ্রমণটি কক্সবাজার শহরে যোগ করেছিল অন্য রকম এক আনন্দের মাত্রা। মঙ্গল ও বুধবার দু’দিন ধরে কক্সবাজারে অবস্থান শেষে বুধবার দুপুরে কক্সবাজার ত্যাগ করে দৈনিক সাঙ্গু ও প্রিয় চট্টগ্রাম পত্রিকার বিভিন্ন স্থান থেকে আগত নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি, সংবাদদাতা ও তাদের পরিবারের সদস্যরা। এদিকে আনন্দ ভ্রমণ উপলক্ষে ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার সৈকত পাড়ে আয়োজন করা হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। উক্ত আলোচনা সভায় শুভেচ্ছা জ্ঞাপন করেন দৈনিক সাঙ্গুর মফস্বল সম্পাদক চম্পক চক্রবর্তী, দৈনিক প্রিয় চট্টগ্রামের মফস্বল সম্পাদক মানস চৌধুরী, দৈনিক সাঙ্গু ও প্রিয় চট্টগ্রাম সম্পাদকের পিএ ইকবাল হোসাইন জিশান, দৈনিক সাঙ্গুর কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার বলরাম দাশ অনুপম, দৈনিক প্রিয় চট্টগ্রামের কক্সবাজার প্রতিনিধি আমান উল্লাহ আমান, দৈনিক প্রিয় চট্টগ্রামের পটিয়া প্রতিনিধি তাপস দে আকাশ। অনুষ্ঠানের শুরুতেই দৈনিক সাঙ্গু ও প্রিয় চট্টগ্রাম পরিবারকে ফুলের তোড়া দিয়ে কক্সবাজারে স্বাগত জানান বলরাম দাশ অনুপম, আমান উল্লাহ আমান, মনছুর আলম, আমান উল্লাহ, কামাল শিশির প্রমুখ। পরে কক্সবাজারের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ঝংকার শিল্পী গোষ্ঠির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সংগীত পরিবেশন করেন ঝংকার শিল্পী গোষ্ঠির পরিচালক শিল্পী গোলাম মোর্শেদ, সুর্পণা, তানিয়া, ইসহাক।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: সৈকত পাড়ে দৈনিক সাঙ্গু ও প্রিয় চট্টগ্রাম পরিবারের মিলনমেলা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান