বার্তা পরিবেশক :
ককসবাজার সদরের ঈদগাঁওতে গাড়ি ও প্রতিষ্ঠানে গণডাকাতির ঘটনা ঘটছে। এসময় ডাকাত দল নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট হয় বলে জানা গেছে। ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার ভোর রাতে মহাসড়কের ইসলামপুর বটতলী বাজারে এ ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্যে জানা যায়, ভোর রাতে ঈদগাঁও থেকে চকরিয়াগামী ম্যাজিক গাড়ি যোগে আসা একদল সশস্ত্র ডাকাত মহাসড়কের ইসলামপুর বটতলী বাজারে পৌঁছেই বাজার পাহারাদার আবদুল মজিদ ও রশিদ মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের মোবাইল কেড়ে নেয়। ডাকাতরা সড়কের পাশে পার্কিং করা দেশের বৃহত্তম লবণ শিল্প এলাকা ইসলামপুর থেকে দেশের বিভিন্ন এলাকায় লবণ সরবরাহের জন্য অপেক্ষমান ১০/১২টি ট্রাকের চালক-হেলপারদের মারধর করে মোবাইল, নগদ টাকা ও মুল্যবান জিনিসপত্র লুট করে । এরপর পার্শ্বস্থ আল গনি হোটেলের দরজা ও ক্যাশ ভেঙ্গে নগদ টাকা,মোবাইল সেট, সৌর বিদ্যুতের ব্যাটারী,গ্যাস সিলিন্ডার ও চালের বস্তা লুট করে। তারপর পাশের জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিস ও ট্রাক-মিনি ট্রাক – পিকাপ শ্রমিক ইউনিয়ন নামের ২টি ট্রান্সর্পোট অফিসের দরজা-ক্যাশ ভেঙ্গে নগদ টাকা, মোবাইল সেট ও মুল্যবান জিনিসপত্র লুট করে অস্ত্র উঁচিয়ে ডাকাতরা গাড়ি যোগে চকরিয়ার দিকে চলে যায় বলে জানান ডাকাতির শিকার প্রতিষ্টানের কর্মচারি , গাড়ি চালক ও পাহারাদাররা। এ ছাড়া ইসলামপুর থেকে লবণ বোঝাই প্রতি ট্রাক থেকে হাইওয়ে ডিউটি পুলিশ ৩ হাজার থেকে ৫ হাজার টাকা হাতিয়ে নিচ্ছে বলে জানান ভুক্তভোগীরা। গণডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় চেয়ারম্যান আবুল কালাম জানান, পুলিশ ডিউটিতে থাকার পরও মহাসড়কে কি ভাবে ডাকাতি হয়? এলাকায় আইন শৃংখলার চরম অবনতি হয়েছে। ডাকাতির পর মডেল থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানান চেয়ারম্যান। ঈদগাঁও পুলিশের ইনচার্জ খাইরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি ডাকাতির ঘটনা এড়িয়ে গিয়ে বলেন, ২/৪ মোবাইল লুট হয়েছে মাত্র।ne
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ইসলামপুর বটতলী মহাসড়কে গণডাকাতি
Rating: 5
Reviewed By: Unknown