• Latest News

    নাটকীয় ম্যাচ জিতে ফের শীর্ষে রিয়াল

    স্পোর্টস বার্তা::
    রবিবার রাতে আতলেটিকোর মাঠে জিতে কয়েক ঘন্টার জন্য পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল বার্সেলোনা। তবে ভিয়ারিয়ালের মাঠে নাকটীয় ম্যাচ জিতে আবার পয়েন্ট টেবলের এক নম্বরে চলে আসে জিদানের রিয়াল মাদিদ্র। ভিয়ালিয়ালের বিপক্ষে জয়টা ৩-২ ব্যবধানে।

    রিয়ালের হয়ে গোল করেন গ্যারেথ বেল, ক্রিশ্চিয়ানো রোনালদো ও আলভেরো মোরাতা। ভিয়ারিয়েলের পক্ষে গোল করেন ম্যানুয়েল মুনোস ও সেদরিক বাকাম্বু।

    শুরুতে বেশ জঁমে উঠেছিল খেলা। আক্রমণ পাল্টা পাল্টা আক্রমণে এগিয়ে চলে ম্যাচ। দুই দলের গোল মুখে বেশ কয়েকবার আক্রমণ হলেও প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূণ্যতে।

    ৫০ মিনিটে রিয়ালকে হতাশায় ডুবিয়ে ভিয়ারিয়ালকে এগিয়ে নেন ম্যানুয়েল মুনোস।৫৬ মিনিটে সবচেয়ে বড় ধাক্কটা খায় রিয়াল। সেদরিক বাকাম্বুর গোলে ব্যবধান দ্বিগুণ করে ভিয়ারিয়াল।

    দুই গোলে পিছিয়ে পড়ার পরও দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ৬৪ মিনেটের গ্যারেথ বেলের গোলে স্বস্তি খুঁজে পায় রিয়াল। ৭৪ মিনিটে পেনাল্টি শটে দলকে সমতায় ফেরান রোনালদো। ৮৩ মিনিটে জয়সূচক গোলটি করেন বেনজেমার বদলি হিসেবে নামা মোরতা।

    এই জয়ে ২৩ ম্যাচে রিয়ালের পয়েন্ট হলো ৫৫। আতলেতিকোর মাঠে ২-১ গোলে জেতা বার্সেলোনার পয়েন্ট ২৪ ম্যাচে ৫৪। ৫২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সেভিয়া।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: নাটকীয় ম্যাচ জিতে ফের শীর্ষে রিয়াল Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান