• Latest News

    পাবনায় যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

     

    দেশ বার্তা::

    পাবনার ঈশ্বরদীতে অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) গুলিবিদ্ধ ও হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল আটটার দিকে লাশটি উদ্ধার করা হয়।

    ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই জানান, উপজেলার পাকশী পেপার মিল এলাকার ফুরফুরা শরিফ সড়কের পাশে সকালে এক যুবকের হাত-পা বাঁধা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ সকাল আটটার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে।

    ওসি আরো জানান, নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। কারা, কি কারণে তাকে হত্যা করেছে- তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: পাবনায় যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান