• Latest News

    কাঁচপুরের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

    দেশ বার্তা::
    প্রায় পৌনে তিন ঘণ্টা পর নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকার সিনহা গ্রুপের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার সকাল পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

    এর আগে সকাল সাতটার দিকে ভবনটির ১২তলায় অবস্থিত কারখানায় আগুন লাগে। ঘটনার পরপরই হাজীগঞ্জ ও ডেমরা ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

    ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদুর রহমান জানান, সকাল পৌনে ১০টার দিকে আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়েছে। তবে কিছু কিছু এলাকায় ধোঁয়া উড়তে দেখা গেছে। সেখানে আগুন জ্বলছে কি না তা দেখা হচ্ছে।

    আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না মাসুদুর রহমান তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি। তবে এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কাঁচপুরের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান