• Latest News

    মোস্তাফিজ-সাকিবের কারণে চাপে থাকবে শ্রীলঙ্কা!

    স্পোর্টস বার্তা::
    পূর্ণাঙ্গ সিরিজ খেলতে রবিবার দুপুরে শ্রীলঙ্কা রওনা হচ্ছে টাইগাররা। ৭ মার্চ গলেতে শুরু হবে প্রথম টেস্ট। শ্রীলঙ্কার মাটিতে এবার টেস্ট জয়ের হিসেব কষছে বাংলাদেশ। সেই আশার কথাই শুনিয়েছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি মনে করেন, দলে মোস্তাফিজ ও সাকিব আল হাসানের মতো বোলার থাকায় দেশের মাটিত উল্টো চাপে থাকবে শ্রীলঙ্কা। মানে শ্রীলঙ্কা সফরে এ দুই তারকাকে দলের তুরুপের তাস মনে করছেন টেস্ট অধিনায়ক।

    মুশফিক বলেন,' আমি বলতে চাই  মোস্তাফিজ, সাকিব, মিরাজের কারণে চাপে থাকবে প্রতিপক্ষ দল। তাছাড়া আরেকটা ইতিবাচক দিক হলো, আমরা অল্প সময়ের মধ্যে আমরা টানা তিনটি টেস্ট সিরিজ খেলছি।'

    মুশফিক মনে করেন, নিউজিল্যান্ড সফরের তুলনায় চেয়ে শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের বোলিং বেশি শক্তিশালী হবে। তিনি বলেন,' আমি বিশ্বাস করি নিউজিল্যান্ড সফরের চেয়ে শ্রীলঙ্কায় আমাদের বোলিং আরো বেশ শক্তিশালী হবে। ওদের ২০ উইকেট নেওয়ার মতো বোলিং শক্তি আমাদের আছে। তবে হ্যাঁ, আমরা ব্যাটিংয়ে যেমমটা উন্নতি করেছি, বোলিংয়ে ততটা করতে পারিনি।'

    দুই ম্যাচের ওয়ানডে সিরিজের পর ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ২৫ মার্চ ।  ২৮ মার্চ সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে ডাম্বুলাতেই। তৃতীয় ওয়ানডে ১ এপ্রিল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ৪ ও ৬ এপ্রিল কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মোস্তাফিজ-সাকিবের কারণে চাপে থাকবে শ্রীলঙ্কা! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান