টেক বার্তা::
আজ থেকে স্পেনের বার্সেলোনায় শুরু হচ্ছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৭। তথ্য প্রযুক্তির এই প্রদর্শনীতে নকিয়া তাদের জনপ্রিয় ফোন ৩৩১০ এই প্রদর্শনীতে অবমুক্ত করতে যাচ্ছে।
ফিচার ফোন হিসেবে এটি বাজারে আসছে। এটি সিরিজ ৩০ প্লাস অপারেটিং সিস্টেম চালিত। ফোনটিতে ডুয়েল সিম স্লট আছে। এতে আছে ২.৪ ইঞ্চির কিউভিজিএ ডিসপ্লে। ফোনটিতে ২ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা রয়েছে। বিল্টইন মেমোরির পাশাপাশি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ আছে।
ফোনটিতে শক্তিশালী ব্যাটারি রয়েছে। এই ব্যাটারিতে সম্পূর্ণ চার্জে ২২ ঘণ্টা টক টাইম পাওয়া যাবে। অন্যদিকে ফোনটি এক মাস স্ট্যান্ডবাই মোডে সচল থাকবে।
এতে জনপ্রিয় স্নেক গেম থাকবে। বেশ কয়েকটি রঙে ফোনটি পাওয়া যাবে। এগুলো হলো ইয়েলো, গ্রে, ব্লু এবং রেড। নতুন নকিয়া ৩৩১০ ফোনটি পুরনো মডেলের ফোনটির তুলনায় কিছুটা হালকা-পাতলা। দেখতেও আকর্ষণীয়।
নকিয়া ৩৩১০ ফোনটি বাজারে আনছে এইএমডি গ্লোবাল। এই ফোনটি এই বছরের দ্বিতীয় প্রান্তিকে বাজারে আসবে। ফোনটির মূল্য ৪৯ ইউরো।
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নকিয়া আরও তিনটি ফোন অবমুক্ত করবে। এগুলো হলো নকিয়া ৬, নকিয়া ৫ এবং নকিয়া ৩। এগুলো স্মার্টফোন। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত।
এই ফোনগুলোর মধ্যে শক্তিশালী ফোন নকিয়া ৬। ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল।
নকিয়া ৫ এবং নকিয়া ৩ স্মার্টফোনটি ৫.২ ইঞ্চি ডিসপ্লের।