• Latest News

    চকরিয়া বর্ণমালা একাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান


    চকরিয়া প্রতিনিধি :
    চকরিয়া পৌরসভার থানা সেন্টারস্থ শিশুবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার এবং পিইসি ও জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্র-ছাত্রীদের সনদ বিতরণ ও আলোচনা সভা গতকাল শনিবার বিকাল ৫টায় বিদ্যালয় প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।
    বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ছাত্রনেতা আমিনুর রশিদ দুলালের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুহাম্মদ সিরাজুল গণীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জাফর আলম বি.এ (অনার্স) এম.এ। তিনি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা চায় বাংলাদেশকে মুক্তিযোদ্ধের চেতনায় উন্নত রাষ্ট্রের সাথে এগিয়ে নেবেন। যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে তথ্য প্রযুক্তিতে। যাতে করে বাংলাদেশের নতুন প্রজন্ম সুশিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেকে তৈরী করে উন্নত বিশে^র সাথে আগামী দিনের প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও বাঙ্গালী সংস্কৃতিতে মানুষের মনের সাথে মিশেগেছে শিশু বান্ধব বর্ণমালা একাডেমী। আশা করি আগামীতেও প্রতিষ্ঠানটি মেধানির্ভর লেখাপড়ার মাধ্যমে সাফল্যের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সক্ষম হবে।তিনি ওই বিদ্যালয়ের জন্য তাৎক্ষনিকভাবে ২লাখ টাকা ও জাহেদুল ইসলাম লিটুর জন্য ১লাখ টাকা সহ ৩লক্ষ টাকা বরাদ্ধ দেন।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের নির্বাচিত সদস্য জাহেদুল ইসলাম লিটু,চকরিয়া প্রেস ক্লাব সভাপতি আবদুল মজিদ, চকরিয়া সংগীত নিকেতনের অধ্যক্ষ সন্তোষ কুমার, চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রনেতা আবদুল হান্নান চৌধুরী, বেগম দুলাল, বেগম লিটু, সাংস্কৃতিক জোটের নেতা ইমাম হোসেন।
    এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, অভিভাবক-অভিভাবিকা ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন পেশ করেন বর্ণমালা একাডেমির অধ্যক্ষ নুরুল হোসাইন (বি.কম.বি.এড)। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন স্কুলের শিক্ষক সিরাজুল গনী ছোটন।ma

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়া বর্ণমালা একাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান