• Latest News

    থমকে গেলেন তামিম-সাকিব


    স্পোর্টস ডেস্ক :
    পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে কাল প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলেছিলেন তামিম ইকবাল। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার আগে ৪৬ বলে চারটি করে চার-ছক্কায় খেলেন অপরাজিত ৬২ রানের ঝোড়ো ইনিংস।
    একদিন পর মুদ্রার উল্টো পিঠও দেখলেন তামিম। বাঁহাতি ব্যাটসম্যান আজ ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাত্র ৪ রান করেই আউট হয়ে গেছেন।
    শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পেশোয়ারকে ব্যাটিংয়ে পাঠায় ইসলামাবাদ। আগের ম্যাচে চার মেরে রানের খাতা খোলা তামিম এদিন শুরু থেকেই রানের জন্য সংগ্রাম করেছেন। চতুর্থ ওভারে রুম্মন রইসের লেংথ বলে মিড অনে মিসবাহ-উল হককে ক্যাচ দিয়ে ফেরেন (৮ বলে ৪)।
    পেশোয়ারে তামিমের সঙ্গে খেলা আরেক বাংলাদেশি সাকিব আল হাসান আগের ম্যাচে ব্যাটিংয়ে নামতে পারেননি। আজ ব্যাটিং পেয়েও অবশ্য তেমন কিছু করতে পারেননি। তামিমের মতো সাকিবও দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ হয়েছেন, ৭ বলে ৫ রান করে আমাদ বাটের বলে মোহাম্মদ সামিকে ক্যাচ দিয়ে ফিরেছেন।rb.

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: থমকে গেলেন তামিম-সাকিব Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান