• Latest News

    চকরিয়ায় ৫বছরের সাজাপ্রাপ্ত আসামী আলীকদম থেকে গ্রেফতার


    চকরিয়া প্রতিনিধি :
    চকরিয়ায় পুলিশের অভিযানে আবুল কাসেম প্রকাশ মানিক (৪০) নামের ৫বছরেরর সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১২টার দিকে পার্বত্য বান্দরবান জেলার আলীকদম উপজেলার রাখাইন পাড়া এলাকার থেকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আবুল কাসেম প্রকাশ মানিক চকরিয়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ড পশ্চিম বিনামারা এলাকার মৃত নুরুল হকের ছেলে। চকরিয়া থানার উপ-পরিদর্শক( এস আই) কাওছার উদ্দিন চৌধুরীর ও এস আই এনামুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম রাখাইন পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী আবুল কাসেম প্রকাশ মানিক(৪০) বিরুদ্ধে ২০০৩সালে কক্সবাজার স্পেশাল ট্রাইবুন্যাল আদালতে মাদকের মামলায় দন্ডপ্রাপ্ত হন। এবং তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানী জারি করেন।সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল।
    চকরিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) কাওছার উদ্দিন চৌধুরী বলেন, গ্রেফতারকৃত আসামী আবুল কাসেম মানিক মামলায় সাজা হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন।
    সর্বশেষ মঙ্গলবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
    চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)কামরুল আজম বলেন,পুলিশ আবুল কাসেম মানিক নামের ৫বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আদালতে তার বিরুদ্ধে পরোয়ানাজারী করা হয়েছিল। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় ৫বছরের সাজাপ্রাপ্ত আসামী আলীকদম থেকে গ্রেফতার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান