মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া :
চকরিয়া উপজেলার খুটাখালীতে মার্কেট দখল নিয়ে সন্ত্রাসী হামলায় ৩জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করেন পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় খুটাখালী বাজারের সমিতি মার্কেট সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
সংঘর্ষের কারণে ঘন্টা ব্যাপী বাজার এলাকা জুড়ে উত্তেজনা ও আতংক বিরাজ করে। ঘটনা চালাকালীন সময়ে নিচের বাজারের সকল দোকানপাট ও সড়কে যানচলাচল বন্ধ ছিল।
সুত্রে জানা যায়, খুটাখালী বাজারের ইসলাম মেম্বারের মার্কেটের একাংশ নুর হোসেনের ছেলে নুরুল আবছার তার স্ত্রী রিজিয়া আক্তারের নামে ক্রয় করেন। এবং এটি দীর্ঘ সময় ধরে তারা ভোগদখলে আছেন বলে জানান মালিক পক্ষের লোকজন। অপরদিকে ওই মার্কেট অংশের মালিক দাবি করে ঘটনার দিন সশস্ত্রে হামলা করতে আসেন একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড ভিলেজার পাড়ার মৃত আব্দু রহমানের পুত্র মোবিন, নেজাম উদ্দিন ও আহমদ হোছেন। হামলা চালাকালে মার্কেটাংশের মালিক নুরুল আবছারের ভাই নুরুল আজিম, মোঃ বাবুল সহ তার চাচাত ভাই জাফর আলম প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায় এবং জরুরী বিভাগে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এদিকে ঘটনা চালাকালীন সময়ে হামলাকারীদের সমিতি মার্কেটের গ্রীলে আটকে রেখে পুলিশে খবর দেয় উপস্থিত জনতা। পরে চকরিয়া থানার এসআই সুকান্ত চৌধুরী, দেবব্রত ও আব্দুল হামিদ নেতৃত্বে একদল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এসময় সুকৌশলে মোবিনুল হক পালিয়ে যেতে সক্ষম হলেও অপর দুইজন হামলাকারী পুলিশের হাতে আটক হয়। এবিষয়ে জানতে রাত ১০টায় চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম খানকে ফোন করা হলে তিনি মিটিংএ আছেন বলে জানান। হামলায় ঘটনাস্থল থেকে আটককৃত দুই জনকে ছেড়ে দেওয়া হয়েছে নাকি থানায় আটক আছে জানতে ওসি তদন্ত কামরুল আজমকে ফোন করা হলে একটু পরে জানাবেন বলে পরে কোন বক্তব্য দেয়নি।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: খুটাখালী বাজারে মার্কেট দখল নিয়ে হামলায় আহত ৩, আটক ২
Rating: 5
Reviewed By: Unknown